Jawan Cast Fees: ৩০০ কোটির সিনেমা জওয়ান, জানেন শাহরুখ খান-নয়নতারারা কত টাকা নিয়েছেন

বিগ বাজেটের সিনেমা শহরুখ খানের জওয়ান। তাতে এক ঝাঁক প্রথম সারির তারকা রয়েছেন। প্রথমেই আস শাহরুখ খানের নাম। তারপরে রয়েছেন দীপিকা পাড়ুকোন, দক্ষিণের তারকা নয়নতারা, বিজয় সেতুপতি। কাজেই একেবারে তারকায় ভরা সিনেমা।

ছবির বাজেট নাকি তিনশো কোটি টাকা। জানেন কি এই সিনেমার জন্য শাহরুখ খান থেকে শুরু করে অন্যান্য তারকারা কতটাকা নিয়েছেন। শুনে পিলে চমকে যাবে। পাঠান হিট করার পরেই নাকি শাহরুখ খান নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১০০ কোটি টাকা করে দিয়েছিলেন বলে শোনা যায়।

Jawan Cast Fees

চার বছর পর পাঠান দিসে স্ক্রিনে ফিরেছিলেন শাহরুখ। কাজেই পাঠান রেকর্ড সাফল্য পেয়েছিল বক্স অফিসে। ১০০০ কোটি টাকা ব্যবসা করেছিল শাহরুখের ছবিটি। তার কয়েক মাস পরেই আবার জওয়ান ছবিতে ফিরছেন তিনি। তার জন্য এলাহি আয়োজন হচ্ছে। দুবাইয়ে ঘটা করে হয়েছে ছবির ট্রেলর মুক্তি।

ছবিতে ডবল রোলে দেখা যাবে শাহরুখ খানকে। শোনা যাচ্ছে ছবিটির জন্য ১০০ কোটি টাকা নাকি পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ খান। শুধু তাই নয় বক্স অফিসে সাফল্যে ৬০ শতাংশও পাবেন তিনি। অন্যদিকে ছবির ভিলেনের ভূমিকায় অভিনয় করা বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি টাকা। এই ছবির মধ্য দিয়ে প্রথম হিন্দি ছবিতে ডেবিউ করছেন দক্ষিনী তারকা নয়নতারা। তিনি নিয়েেছন ১০ কোটি টাকা। অন্যদিকে এই ছবির আরেক তারকা প্রিয়মনি নিয়েছেন ২ কোটি টাকা। চেন্নাই এক্সপ্রেসেও শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন প্রিয়মনি।

তবে ছবির আরেক নায়িকা দীপিকা পাড়ুকোন কত টাকা নিয়েছেন ছবিটির জন্য তা েখনও স্পষ্ট নয়। তবে নায়িকা সাধারণত ১৫ থেকে ৩০ কোটি টাকা নিয়েছেন বলে মনে করা হচ্ছে। শাহরুখ খানের পাঠান ছবিতেও ছিলেন দীপিকা পাড়ুকোন। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান। ইতিমধ্যেই প্রি-বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছে তার সিনেমা। রাতারাতি ২ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল প্রিবুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+