Jawan Box office Day 1: প্রথম দিনেই বক্স অফিসে ৭৫ কোটির ব্যবসার পথে জওয়ান, গদর-২ ম্যাজিক উধাও
গদর-২ থেকে শুরু করে রজনীকান্ত কেউ আর টিকতে পারলেন না বক্স অফিসে। শাহরুখ জ্বরে কাঁপছে গোটা দেশ। প্রধম দিনেই বক্স অফিসের সব রেকর্ড ব্রেক করে ফেলেছেন শাহরুখ খান। মনে করা হচ্ছে প্রথম দিনেই ৭৫ কোটি টাকার ব্যবসা করতে চলেছে শাহরুখের জওয়ান।
ভোর ৫টা থেকে শুরু হয়েছে জওয়ানের শো। কলকাতা শহরে প্রথম শো হয়। তার পরে অন্যান্য শহরের দর্শকরা দেখেছেন। জওয়ান দেখার আনন্দে উচ্ছ্বাসে রাস্তায় নেমে নাচ করেছেন শাহরুখ অনুগামীরা। মুম্বই শহরে শাহরুখ ভক্তদের নাচগানের জেরে রীতিমতো ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল। শাহরুখ খানের কাট আউট নিয়ে বাজি পোড়াতে পোড়াতে সিনেমা হলের সামনে হাজির হচ্ছেন দর্শকরা।

একদিনেই বক্স অফিসে উধাও গদর-২। বলিউডের প্রথম দিনে বক্স অফিসের রেকর্ড ব্রেক করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান। শাহরুখের জওয়ান তাঁর পাঠানের সঙ্গে টক্কর দিচ্ছে এখন। শাহরুখ খানের আগের ছবি পাঠানের ১৪ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল। এদিকে জওয়ানের ২০ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়েেছ। ২৫০০ টাকাতেও টিকিট কিনেছেন দর্শকরা।
গোটা দেশে ১০,০০০ সিনেমা হলে মুক্তি পেেয়ছে শাহরুখের জওয়ান। হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগুতেও মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম কয়েকঘণ্টার মধ্যে ৩৫.৬ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে জওয়ান। মনে করা হচ্ছে প্রথম দিনেই তিনটি ভাষায় মোট ৮৫ কোটি টাকা কালেক্ট করে ফেলবে শাহরুখের এই ছবি। তাহলে বলিউডে ওপেনিং ডে কালেকশনের সব রেকর্ড ভেঙে ফেলবে জওয়ান।
গদর-২র জন সাফল্যের কাছে শাহরুখে জওয়ান কতটা টিকবে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু গতকাল থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল যে শহরুখের জওয়ানের টিকিট রেকর্ড পরিমানে বিক্রি হয়ে িগয়েছে। যা আগের কোনও ছবির ক্ষেত্রে হয়নি। টানা ৩ সপ্তাহ গদর-২ বক্স অফিস কাঁপিয়েছে। একদিনেই কর্পুরের মতো উবে গিয়েছে গদর-২ ম্যাজিক। গোটা দেশ এখন শাহরুখ জ্বরে কাঁপছে।












Click it and Unblock the Notifications