Jawan Box Office Collection Day 8: এক সপ্তাহের মধ্যে বক্স অফিসে ৪০০ কোটি, মন্নতে সাকসেস পার্টি কিং খানের

বক্স অফিসে যাকে বলে তাণ্ডব চালাচ্ছে শাহরুখ খানের জওয়ান। হই হই করে এক সপ্তাহ কাটিয়ে দিল। এখনও বিন্দুমাত্র কমেনি শাহরুখ জ্বর। বক্স অফিসে এখনও প্রত্যেকটি শো হাউসফুল। শহর থেকে গ্রাম উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি দরা পড়ছে। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন শাহরুখ খান।

পাঠানের রেকর্ড ভেঙে বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৩০০ কোটি ক্যাম্পে পৌঁছনোর ছবিতে পরিণত হয়েছেন জওয়ান। রবিবার ছুটির তো দূরের কথা সপ্তাহের মাঝে বৃহস্পতিবার ১৯.৫০ কোটি টাকা বক্স অফিসে কালেক্ট করেছে অ্যাটলির ছবিটি। ১৫ েসপ্টেম্বরের মধ্যে ৪০০ কোটি পার করে ফেলেছে শাহরুখের জওয়ান।

Jawan Box Office Collection Day 8

এতো দ্রুত বক্স অফিসে এই বিপুল কালেকশন বলিউডে আর কোনও ছবি কখনও করেনি। এমনকী ওপেনিং ডে-তেও বক্স অফিসে রেকর্ড গড়েছে শাহরুখের ছবি। শাহরুখের ছবি জওয়ান প্রথম হিন্দি ছবি যেটি তিন দিনে ২০০ কোটি টাকা বক্স অপিসে কালেক্ট করেছে।

এই প্রথম দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার অ্যাটলির সঙ্গে কাজ করলেন শাহরুখ খান। আর প্রথম সিনেমাতেই মেগা হিট। শাহরুখের এই ছবিতে রয়েছেন একাধিক দক্ষিণী তারকাও। তালিকায় রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি। তিনটি ভাষায় মুক্তি েপয়েছে শাহরুখের ছবিটি। তামিল, তেলুগু এবং হিন্দি। তিনটিতেই সমানভাবে হিট করেছে ছবিটি।

জওয়ানের সাফল্যের জন্য মান্নতে সেলিব্রেশন পার্টি দিয়েছিলেন শাহরুখ খান। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ছবির দুই অভিনেত্রী নয়নতারা এবং দিপীকা পাড়ুকোন। দিপীকার সঙ্গে আগেও একাধিক ছবিতে অভিনয় করেছেন শাহরুখ কিন্তু নয়নতারার সঙ্গে এই প্রথম। শাহরুখের পার্টিতে আমন্ত্রিত ছিলেন জওয়ান ছবির গার্ল গ্যাং। ল্যাহর খান, শনায়া মলহোত্রা, গিরিজা ওক, সুনীল গ্রোভার, মুকেশ ছাবড়া, ছিলেন পরিচালক অ্যাটলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+