Jawan Box Office Collection Day 5: পাঁচ দিনেই ৫৫০ কোটি, বক্স অফিসে কামাল দেখাচ্ছে শাহরুখের জওয়ান

বলিউডে জাঁকিয়ে বসে রয়েছে শাহরুখ ক্রেজ। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেও জওয়ান দেখার হিড়িক রয়ে গিয়েছে সমান ভাবেই। ৫ দিনে ৫৫০ কোটি পার করে ফেলেছে শাহরুখের এই ছবি। এটলির পরিচালনায় ছবিটি শুধু ভারতেই ৩৩০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে।

২০২৩ সালের মধ্যে শাহরুখের জওয়ান তৃতীয় ছবি যেটি ভারতে ৩০০ কোটি পার করেছে। জওয়ান মুক্তি পেয়েছিল ৭ সেপ্টেম্বর। ওপেনিং ডেতেই ৭৫ কোটি টাকা পার করে গিয়েছিল শাহরুখের জওয়ান। তিনটি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। হিন্দি , তামিল এবং তেলুগু। শুধু মাত্র রবিবারেই ৮২ কোটি কালেক্ট করেছে জওয়ান।

Jawan Box Office Collection Day 5

গদর-২ এবং পাঠানকে পিছনে ফেলে ৩৩০ কোটিতে পৌঁছে গিয়েছে জওয়ান। পাঠানের সাড়ে তিনশো কোটিতে পৌঁছতে ৬ দিন সময় লেগেছিল। আর গদর-২র সময় লেগেছিল ৮ দিন। তাদের সকলকে পিছনে ফেলে দিয়েছে শাহরুখের জওয়ান। দক্ষিণ ভারতের জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক অ্যাটলির সঙ্গে এটাই শাহরুখের প্রথম কাজ। আর প্রথম কাজেই কেল্লা ফতেহ।

শাহরুখ নিজেও দাবি করেছিলেন এটা তার মেগা হিটের ছবি হবে। সেটাই হয়েছে। প্রথম দিন থেকেই শাহরুখ জ্বরে কাঁপছে গোটা দেশ। ভোর ৫ টার শো থেকে রাত ২টোর শো সবটাই হাউসফুল। এই প্রথম মাল্টিপ্লেক্সের সঙ্গে সঙ্গে সিঙ্গিল স্ক্রিনের সিনেমা হলগুলিতেও রমরমিয়ে চলছে সিনেমা। শাহরুখের সেরা সিনেমা বলে দাবি করেেছন পরিচালকরা।

গদর-২র সম্মোহন কাটিয়ে বক্স অফিসে কীভাবে শাহরুখের জওয়ান দাঁড়াবে তাই নিয়ে অনেকেরই সংশয় ছিল। ট্রেলর মুক্তির আগে শাহরুখ বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন। আবার মুক্তির আগে মেয়ে সুহানাকে নিয়ে তিরুপতির মন্দিরের পুজো দিয়ে এসেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+