Jawan Box Office Collection Day 4: একদিনেই ৮১ কোটি টাকা কালেকশন, বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখের জওয়ান
বলিউডে ঝড় তুলেছে শাহরুখ খানের জওয়ান। প্রথম দিনেই বক্স অফিসে ৭৫ কোটি টাকা কালেক্ট করেছিল জওয়ান। আর প্রথম রবিবারেই বক্স অফিসে ৮১ কোটি টাকা কালেক্ট করেছে ছবিটি। চার দিনেই প্রায় ৩০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে জওয়ান।
শাহরুখ ঝড়ে কাঁপছে গোটা দেশ। তিনটি ভাষায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের জওয়ান। হিন্দি, তেলুগু, তামিল। তিনটি ভাষাতেই সমান ভাবে বক্স অফিসে চলছে শাহরুখের ছবি। অগ্রিম বুকিংও রেকর্ড গড়েছিল জওয়ান। গদর-২ এখন অতিত। নিজের ছবি পাঠানকেই চ্যালেঞ্জ জানাতে শুরু করেছেন শাহরুখ খান।

অগ্রিম বুকিংয়ে সর্বকালীন রেকর্ড গড়েছিল শাহরুখের পাঠান। সেই রেকর্ড ভেঙে ফেলেছে জওয়ান। আড়াই হাজার টাকা দিয়েও টিকিট কেটে দর্শকরা সিনেমা হলে ছুটেছেন। মুম্বইয়ের রাস্তায় গাড়ি থামিয়ে চলেছে উদ্যাম নাচ। তার জেরে সাত সকালে ট্রাফিক পরিষেবা থমকে গিয়েছিল মুম্বই শহরে। একাধিক সিনেমা হলে ভিড় সামাল দিতে পুলিশ ডাকতে হয়েছে সিনেমা হল কর্তৃপক্ষকে।
শাহরুখের জওয়ানের দৌলতে শুধু মাল্টিপ্লেক্সই নয় দেশের সিঙ্গিল স্ক্রিন সিনেমা হল গুলিও লাভের মুখ দেখেছে।
গোটা বিশ্বে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। হু হু করে বিক্রি হচ্ছে টিকিট। বলিউডের সর্বকালীন রেকর্ড গড় গড়তে চলেছে ছবিটি। এমনই মনে করছেন প্রযোজকরা। শাহরুখের এই ছবি বলিউডের সবচেয়ে বড় ওপেনিং বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই প্রথম এই ছবিতে দক্ষিণী দুই তারকা অভিনয় করেছেন। নয়নতারা এবং বিজয় সেতুপতি। দুই দক্ষিণী তারকার সঙ্গে অ্যাটলি প্রযোজনা করেছে ছবিটিতে। কাজেই দক্ষিণ ভারতেও বড় ওপেনিং পেয়েছে শাহরুখের জওয়ান। গদর-২র জনপ্রিয়তার মাঝে শাহরুখের জওয়াব ধাক্কা খেতে পারে বলে অনেকেই মনে করছিলেন। কিন্তু তার কোনওটাই হয়নি। মুক্তির আগে থেকেই দফায় দফায় রেকর্ড গড়ে চলেছে শাহরুখের জওয়ান।
টানা ৩ সপ্তাহ ধরে বক্স অফিসে ঝড় তুলেছিল সানি দেওলের গদর-২। কিন্তু জওয়ানের ট্রেলর বাজারে আসতেই ধীরে ধীরে গদর-২ সম্মোহন কাটতে শুরু করে। সানির গদর-২ আটকাতে পারেনি শাহরুখের জনপ্রিয়তা। পাঠানের থেকে দ্বিগুণ উৎসাহে দর্শকরা হাজির হয়েছেন কিং খানকে েদখতে। অনেকেই ছবিটিকে শাহরুখের সেরা সিনেমা বলে দাবি করেছেন।












Click it and Unblock the Notifications