Jawan Box Office Collection Day 3: তিন দিনেই বক্স অফিসে ৩৫০ কোটি পার, নতুন রেকর্ড গড়তে চলেছেন শাহরুখ
অপ্রতিরোধ্য শাহরুখ খান। তিন দিনেই জওয়ানের বক্স অফিস কালেকশন সাড়ে তিনশো কোটি। রবিবারে সেই অঙ্ক যে আরও ছাড়িয়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই। সিনেমা হল গুলিতে প্রতিটি শো হাউসফুল। অনেক দিন পর শাহরুখ খানের দৌলতে সিঙ্গিল স্ক্রিনের মালিকদের মুখেও হাসি ফুটেছে।
এতোদিন কেবল মাল্টিপ্লেক্স গুলিতেই লাভের মুখ দেখত। সিঙ্গিল স্ক্রিনের সিনেমা হল গুলি তেমন লাভের মুখ দেখত না। এবার যেন সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের জওয়ান। মুক্তির দিনেই ৭৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। অগ্রিম বুকিংয়েও রেকর্ড গড়েছে জওয়ান। নিজের ছবি পাঠানকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন শাহরুখ খান। গদর-২র সম্মোহন মুহূর্তে উধাও সিনেমা হল থেকে।

তিনটি ভাষায় মুক্তি পেয়েছে শাহরুখের জওয়ান। হিন্দি, তামিল এবং তেলুগু। তিনটি ভাষাতেই সিনেমাহলগুলিতে হৈ হৈ করে চলছে সিনেমা। শুধু হিন্দিতেই ৭৩.৭৬ কোটি টাকার কালেকশন করেছে জওয়ান। তামিলে ৫.৩৪ কোটি টাকা এবং তেলুগুতে ৩.৭৪ কোটি টাকা। সব মিলিয়ে মোট ৮৪.৮৩ কোটি টাকার কালেকশন শুধু ভারতেই করেছে প্রথম দিনে।
সোশ্যাল মিডিয়ায় জুড়ে শাহরুখের জওয়ানের ঝড় বইছে। নেটিজেনরা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন শাহরুখ খানের জওয়ান দেখার পর। ৭ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে শুরু হয়েছে শাহরুখের সিনেমার শো। ভক্তদের সঙ্গে শাহরুখ নিজেও সেদিন রাত জেেগছিলেন। ভোর হতেই সিনেমাহল হাউসফুল। সাতসকালে মুম্বইয়ের রাস্তায় গাড়ি থামিয়ে নাচগান করেছেন শাহরুখের অনুগামীরা। সিনেমা হলে ব্যান্ডেজ গায়ে মাথায় বেঁধে শাহরুখ সেজে হাজির হয়েছিলেন অনুরাগীরা।
তিন দিনেই েয সিনেমা হলে ৩৫০ কোটির কালেকশন করেছে জওয়ান। শাহরুখে সিনেমা আগামী কয়েকদিনে বলিউডে নতুন রেকর্ড গড়তে চলেছে বলে মনে করছেন অনেকেই। শাহরুখের এই সিনেমা নিয়ে নতুন তরজাও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শাহরুখের সিনেমা সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সকলে। সেই দিকেই বক্স অফিস কালেকশন এগোচ্ছে।












Click it and Unblock the Notifications