Jawan Box Office Collection Day 25: ২৫ দিনেই ৬০০ কোটি পার, বলিউডে নতুন রেকর্ড গড়ল শাহরুখের জওয়ান
শাহরুখ খানের ঘোর কাটিয়ে উঠতে পারছে গোটা দেশ। ২৫ দিনে ৬০০ কোটি টাক কালেক্ট করে ফেলেছে শাহরুখের জওয়ান। এতো কম সময়ে বলিউডের আর কোনও সিনেমা বক্স অফিসে এতো টাকা কালেক্ট করে উঠতে পারেনি।
গতকাল শুধু রবিবারেই ৮.৮০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান। ২৫ দিনের মধ্যেই ৬০৪.২৫ কোটি টাকা কালেক্ট করেছে কিং খানের ছবিটি। হিন্দি, তামিল এবং তেলুগু তিনটি ভাষা মিলিয়েই বক্স অপিসে এই রেকর্ড কালেকশন।

পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে শাহরুখ খানের এই সিনেমা বলি পাড়ার সব রেকর্ড ভেঙে দিয়েছে। বাহুবলী, গদর-২ এমনকী নিজের আগের ছবি পাঠানের রেকর্ডও ভেঙে ফেলেছে শাহরুখের জওয়ান। এই নিয়ে চলতি বছরে শাহরুখের দ্বিতীয় ব্লকব্লাস্টার হিট ছবি জওয়ান। পাঠানও বক্স অফিসে রেকর্ড গড়েছিল। কিন্তু জওয়ান সেই সব রেকর্ড ভেঙে ফেলেছে।
শুধু ভারতেই নয় ভারতের বাইরেও রমরমিয়ে চলছে শাহরুখ খানের জওয়ান। ২৪ দিনেই সব মিলিয়ে ১০০০ কোটির উপরে বক্স অফিস কালেকশন করে ফেলেছে শাহরুখের জওয়ান। এই বিপুল সাফল্যরে জন্য পরিচালক অ্যাটলিকেও ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান। এই ছবিতে দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। দক্ষিনী তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতিও রয়েছেন ছবিটিতে।
ইতিমধ্যেই জওয়ানের সিক্যুয়েল তৈরির ইঙ্গিতও দিয়ে ফেলেছেন অ্যাটলি। তবে তার জন্য সেরকম টানটান গল্প চাই। অবশ্যই শাহরুখ খান ততদিন জওয়ান থাকবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। এদিকে ছবিটি মুক্তির পর অ্যাটলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অভিনেত্রী নয়নতারা। তিনি অভিযোগ করেছেন তাঁর চরিত্রটি কম গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে ছবিটিতে। সেকারণে আর কোনও বলিউড সিনেমায় তিনি কাজ করবেন না বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications