Jawan Box Office Collection Day 19: বক্স অফিসে সর্বকালীন রেকর্ড গড়ল শাহরুখের জওয়ান

১৯ দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল শাহরুখ খানের জওয়ান। গরদ-২ থেকে শুরু করে বাহুবলিকে হারিয়ে শহরুখের জওয়ান বক্স অফিসে সর্বকালীন রেকর্ড গড়েছে। ১৮দিনেই গোটা ভারত এবং বিদেশ মিলিয়ে ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে জওয়ান।

এর আগে বলিউডের কোনও সিনেমা এতো কমসময়ে বক্স অফিসে হাজার কোটি আয় করতে পারেনি। সপ্তাহান্তে এখনও রেকর্ড টিকিট বিক্রি হয়ে চলেছে শাহরুখের ছবির। এমনকী সপ্তাহের মধ্য দিনেও প্রায় সাড়ে ৫ কোটি টিকিট বিক্রি হয়েছে। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখের জওয়ান। প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করেছিল ছবিটি।

Jawan Box Office Collection Day 19

এর আগে বলিউডের কোনও ছবি প্রথম দিনেও এতো ব্যবসা করেনি বক্স অফিসে। শুধু হিন্দি নয় তামিলেও মুক্তি পেয়েছে ছবিটি। এবং তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে শাহরুখের জওয়ান। প্রথম দিন থেকেই তিনটি ভাষাতেই বিপুল সাফল্য পেয়েছে জওয়ান। প্রথমে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। গদর-২র কারণে জওয়ান তেমন জায়গা নাও পেতে পারে বক্স অফিসে। কিন্তু সকলের ভাবনাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে শাহরুখের জওয়ান।

দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার অ্যাটলির সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান। ছবিতে একাদিক দক্ষিণী অভিনেতাও কাজ করেছেন। নয়নতারার প্রথম ডেবিউ শাহরুখের জওয়ান ছবিতে। যদিও ছবিতে তাঁর চরিত্র অনেকটা কমিয়ে দেখানো হয়েছে বলে অভিযোগ। যদিও পরে পুরোটই মিথ্যে জল্পনা বলে অভিযোগ করা হয়েছে।

শাহরুখ খানের ছবি গত কয়েক বছর ধরে সুপার ফ্লপ হতে শুরু করেছিল। প্রায় ২ বছর পর পাঠান ছবি দিয়ে কামব্যাক করেছেন শাহরুখ খান। পাঠান ছবিও রেকর্ড সাফল্য পেয়েছে। তারপরেই জওয়ান ছবির সাফল্য। পর পর দুটি ছবিতেই বাজিমাত করেছেন কিং খান। ইতিমধ্যেই মান্নতে সাকসেস পার্টিও দিয়েছেন তিনি। এর পরে আবার ক্রিসমাসে আসতে চলেছে শাহরুখের আরও একটি ছবি। যার নাম ডুনকি। তার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে ইতি মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+