Jawan Box Office Collection Day 18: বাহুবলীকে চ্যালেঞ্জ, ১০০০ কোটির দোরগোড়ায় শাহরুখের জওয়ান
বক্স অফিসে ঝড়ের গতিতে এগোচ্ছে শাহরুখ খানের জওয়ান। প্রভাসের বহুবলীকে চ্যালেঞ্জ জানিয়ে ১৮ দিবেই বক্স অফিসে ১০০০ কোটি ছুঁতে চলেছে জওয়ান। এর পরের টার্গেট সানি দেওলের গদর। গতকালই ৫০০ কোটি টাকা বক্স অফিসে পার করে ফেলেছে শহরুখের সিনেমা।
এর আগে প্রভাসের বাহুবলি হিন্দি ছবি এই রেকর্ড গড়েছিল। এবার বাহুবলির সেই রেকর্ড ভাঙতে চলেছে শাহরুখ খানের জওয়ান। প্রভাসের বাহুবলি ছিল বলিউডের সবচেয়ে বেসি আয়ের সিনেমা। সেই রেকর্ড আর স্থায়ী হবে বলে মনে হচ্ছে না। কারণ জওয়ান জ্বরে কাবুল গোটা দেশ।

তিনসপ্তাহে বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। গতকাল অর্থাৎ রবিবার শুধু সাড়ে ১৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ভারতে। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। তার পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। প্রথম কয়েক দিনেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে। ওপেনিং ডেতেই ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
একটা সময়ে নিজেই নিজের ছবিকে চ্যালেঞ্জ জানিয়ে গিয়েছেন শাহরুখ। এর আগে পাঠান ছবিটিও ওপেনিং ডেতে রেকর্ড গড়েছিল। ১৮ দিনের মাথায় গোটা বিশ্বে বক্স অপিস কালেকশনে ১০০০ কোটিতে প্রায় পৌঁেছ গিয়েছে শাহরুখের জওয়ান। বাহুবলীকে টপকে এবার গদর-২র চোখে চোখ রাখবে জওয়ান।
অনেকেই আশঙ্কা করেছিলেন গদর-২র জন্য শাহরুখের জওয়ান ধাক্কা খেতে পারে। কিন্তু ঘটেছে ঠিক তার উল্টো। জওয়ান বক্স অফিসে আসতেই গদর-২-র দাপট এক ধাক্কায় কমে গিয়েছে। নইলে জওয়ান মুক্তির আগে পর্যন্ত টানা তিন সপ্তাহ ধরে সানি দেওয়লের গদর-২ বিপুল টাকা আয় করেছে বক্স অফিসে। মনে করা হচ্ছে সামনের সপ্তাহের আগেই শাহরুখে জওয়ান গদর-২র রেকর্ড ভেঙে ফেলবে।












Click it and Unblock the Notifications