Jawan Advance Booking: শাহরুখের প্রেমে হাবুডুবু খাচ্ছে মহানগর, ভোর ৫টায় প্রথম শো জওয়ানের
শাহরুখ প্রেমে ঘুম উড়তে চলেছে শহরের। আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে শাহরুখের জওয়ানের প্রথম শো। ফার্স শো দেখতে ভোর ৫টাতেই সিনেমা হলে ছুটবেন শহরের শাহরুখ প্রেমীরা। এই প্রথম এমন ঘটনা ঘটতে চলেছে বলিউডের ইতিহাসে।
এর আগে বলিউডের কোনও সিনেমার ফার্স শো ভোর পাঁচটায় হয়নি। ফার্স শো দেখার হুজুক থেকেছে ঠিকই কিন্তু তা বলে ভোর ৫টায় শো হয়নি কখনও। শাহরুখ খানের ছবিই প্রথম যেটা ফোর ৫টায় প্রথম শো হতে চলেছে। সেটাও আবার কলকাতা শহরে।

কলকাতা শহরের মিরাজে দেখানো হবে শাহরুখ খানের জওয়ানের প্রথম শো ভোর ৫টায়। শাহরুখ খানের নতুন লুক দেখতে মরিয়া অনুরাগীরা। এর আগে শহরুখ খানের পাঠান ছবিতে রেকর্ড গড়েছিল কাশ্মীর। পাঠানের বুকিং সবার আগে শেষ হয়েছিল কাশ্মীরে।
গদর-২র বিপুল সাফল্যের মাঝেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান। সেকারণে প্রথম থেকেই জওয়ান নিয়ে বলিপাড়ায় উৎকণ্ঠা ছিল। গদর-২র জোয়ারে মুখ থুবরে পড়বে না তো শাহরুখের ছবি। এই িনয়ে অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। তবে অ্যাডভান্স বুকিং শুরু হতেও রেকর্ড গড়তে শুরু করেছে পাঠান। হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে টিকিট। ৬৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরলে রেকর্ড বিক্রি হয়েছে শাহরুখ খানের জওয়ানের টিকিট। অন্যদিকে কলকাতা, হায়দরাবাদ, পাটনাতেও রেকর্ড বিক্রি হয়েছে জওয়ানের টিকিট।
অগ্রিম টিকিটের বুকিংয়ের হার দেখে অনেকেই দাবি করতে শুরু করেছেন মুক্তির আগেই হিট করে গিয়েছে জওয়ান। যদিও বক্স অফিসে কতটা সাফল্য দেখাবে ছবিটি সেটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ গত ৩ সপ্তাহ ধরে গদর-২ জনপ্রিয়তার জেরে বলিউডের কোনও ছবিই তেমন জায়গা পায়নি। অন্যদিকে দক্ষিণে আবার রজনীকান্তের জেলরের দাপট রয়েছে।












Click it and Unblock the Notifications