Jawan: গদর-২-কে চ্যালেঞ্জ, অগ্রিম বুকিংয়ে হু হু করে এগোচ্ছে শাহরুখের জওয়ান
গদর-২কে টেক্কা দিতে শুরু করেছে জওয়ান। অগ্রিম বুকিং শুরু হতেই হু হু করে বিক্রি হতে শুরু করে দিয়েছে টিকিট অ্যাডভান্স বুকিং শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ২ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। গত ২ দিনে ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত ১৭.৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল জওয়ানের অগ্রিম টিকিট বুকিং। সাতই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। সাধারণ প্রতিটি ছবির অগ্রিম বুকিংই ছবিটি মুক্তি পাওয়ার ৭ দিন আগে থেকে শুরু হয়ে যায়। তাতেই গদর-২ কে চ্যালেঞ্জ জানাতে শুরু করে দিয়েছে শাহরুখের জওয়ান। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সানি দেওলের গদর-২কে পিছনে ফেলে দেবে জওয়ান।

গদর-২ ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। তার মোহ এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। তার মাঝেই বলিউডের সুপারস্টার শাহরুখ খানের জওয়ান মুক্তি পেতে চলেছে। তাই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দর্শক মহলে। গদর-২ গত তিন সপ্তাহ ধরে বক্স অফিস দখল করে রেখেছে গদর-২। শাহরুখ খানের পাঠানকে হারিয়ে ৫০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে সিনেমাটি।
এবার তাই বড় চ্যালেঞ্জের মুখে শাহরুখ খানের জওয়ান। অগ্রিম বুকিংয়ে গদর-২কে চ্যালেঞ্জ দিতে শুরু করলেও মুক্তির পর বক্স অফিসে কতটা কামাল দেখাবে শাহরুখ খানের জওয়ান তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই বার ট্রেলর মুক্তির আগে বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়েছেন শহরুখ খান। তারপরে দুবাইয়ে বুর্জ খলিফা থেকে রিলিজ করেন ট্রেলরটি। তারপরে আবার গতকাল তিরুপতির মন্দিকে মেয়েকে সঙ্গে করে পুজো দিতে গিয়েছিলেন শাহরুখ খান।
কাজেই নিজের চেষ্টায় তিনি কোনও কসুর করছেন না। জওয়ানে দুই দক্ষিণী অভিনেতাও কাজ করেছেন। তামিল এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পেতে চলেছে জওয়ান। দক্ষিণ ভারতে আবার শাহরুখের জওয়ানকে চ্যালেঞ্জ জানাতে পারে রজনীকান্তের জেলর। গদর-২র মতোই মুক্তির পরেই সব রেকর্ড ভেঙে ফেলেছে রজনীকান্তের জেলর। জেলরের সাফল্যের পর সবচেয়ে দামি পারিশ্রমিকের অভিনেতায় পরিণত হয়েছেন রজনীকান্ত।












Click it and Unblock the Notifications