'বুদ্ধিজীবীদের ভয় করে', শেখর বনাম জাভেদের টুইট যুদ্ধ তুঙ্গে বলিউডে
বলিউডের এই দুই শিল্পী দেশের গর্ব। দেশ ছাড়িয়ে বিশ্ব মঞ্চেও দুজনেই অত্যন্ত সমাদৃত। আর ভারতীয় চলচ্চিত্রের এই দুই তারকাই এবার সম্মুখ সমরে।
বলিউডের এই দুই শিল্পী দেশের গর্ব। দেশ ছাড়িয়ে বিশ্ব মঞ্চেও দুজনেই অত্যন্ত সমাদৃত। আর ভারতীয় চলচ্চিত্রের এই দুই তারকাই এবার সম্মুখ সমরে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই দুই তারকার এমন টুইট যুদ্ধ নিঃসন্দেহে বলিউডে অনভিপ্রেত। পরিচালক শেখর কাপুর বনাম গীতিকার জাভেদ আখতারের টুইট যুদ্ধে তোলপাড় বলিউড।
|
শেখরের টুইট
শেখর কাপুর এক টুইট বার্তায় লেখেন, 'পার্টিশনের পর থেকে রিফিউডি হিসাবে জীবন শুরু হয়েছিল। এরপর অভিবাবকরা সমস্ত কিছুই যুগিয়েছেন, যা একটি শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন। তবে চিরকালই 'বুদ্ধিজীবী'দের প্রতি ভয় ছিল'... আর 'বুদ্ধিজীবীদের প্রতি ভয় ছিল' অংশটি ঘিরেই শেখর কাপুরের বিরুদ্ধে চরম চোপ দাগেন জাভেদ আখতার।
|
জাভেদের টুইট
জাভেদের ক্ষোভ গিয়ে পড়ে শেখর কাপুরের ওপর। 'ব্যান্ডিট কুইন' এর মতো ফিল্ম যে পরিচালক দেশকে উপহার দিয়েছেন , সেই শেখর কাপুর কোন বুদ্ধিজীবীদের নিশানা করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন জাভেদ আখতার। ভারতীয় চলচ্চিত্রে একাধিক মন ছুঁয়ে যাওয়া গানের লাইনের স্রষ্টা জাভেদ প্রশ্ন তোলেন আদুর গোপালাকৃষ্ণাণ , রামচন্দ্র গুহদের নিয়ে। পাশাপাশি শেখর কাপুরকে 'মনোরোগ বিশেষজ্ঞ' এর পরামর্শ নেওয়ারও পরামর্শ দিয়ে কটাক্ষ করেন জাভেদ।

বলিউড ও রাজনীতি
মূলত সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে, বলিউড রাজনৈতিক মতের বিচারে দ্বিধাবিভক্ত। কয়েকদিন আগে, অনুরাগ কশ্যপ সহ ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে অপরাধ বন্ধের ঘটনা ঘিরে প্রতিবাদ জানান। যার পরেই কড়া জববা দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। উঠে আসে বিশিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ।












Click it and Unblock the Notifications