সুফি গানের ভিডিও বিতর্কে মুখ খুললেন জাভেদ আখতার

টুইটারে ঘটনার নিন্দা করে জাভেদ আখতার এই হুমকি নোটিশের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। তিনি জানান, এই ঘটনায় ফাউন্ডেশনের কড়া নিন্দা করছেন তিনি।

সুফি গানের ঘরানার অপমান করছেন সোনা মহাপাত্র, এমন অভিযোগ এনে ভারতীয় এই গায়িকার বিরুদ্ধে হুমকি ভরা নোটিশ পাঠিয়েছে 'মাদারিয়া সুফি ফাউন্ডেশন। ' তা নিয়ে সরহব হয়েছেন গায়িকা সোনা। তবে এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সঙ্গীতকার তথা কবি জাভেদ আখতার।

সুফি গানের ভিডিও বিতর্কে মুখ খুললেন জাভেদ আখতার

টুইটারে ঘটনার নিন্দা করে জাভেদ আখতার এই হুমকি নোটিশের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। তিনি জানান, এই ঘটনায় ফাউন্ডেশনের কড়া নিন্দা করছেন তিনি। এরকম পুরনো মানসিকতা সমৃদ্ধ এক ফাউন্ডেশনের নোটিশটির বিরোধী তিনি। জাভেদ প্রশ্ন তোলেন যে এরকম এক সংগঠনকে হুমকি দেওয়ার অধিকার কে দিয়েছে? নিজের টুইটে জাভেদ আখতার স্পষ্ট করে দেন, যে যাঁরা এই হুমকির অমেলটি সোনাকে করেছেন,তাঁদের জানা উচিত যে আমির খুসরু ওই গানটি লিখেছেন। আর আমির খুসরু ভারতের সম্পদ।

এর আগে, সোনা মহাপাত্র জানিয়েছেন,হুমকির বিষয়টি নিয়ে তিনি মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানাবেন। তবে টুইটারে সোনা মুম্বই পুলিশকে উদ্দেশ্য করে জানিয়েছেন ,যে তিনি হুমকি সমৃদ্ধ নোটিস পেয়েছেন। যাখানে সোনাকে 'তোরি সুরত' গানের ভিডিওটি তুলে নেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগকারী ফাউন্ডেশনের বক্তব্য সেই ভিডিওটি অশালীন। এই ভিডিওটি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে বাধ্য করবে। পাশাপাশি সোনার দাবি, মাদারিয়া সুফি ফাউন্ডেশন তাঁর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+