'ঘটনা চক্রে ওঁর নামও তাহির', আপ নেতার গ্রেফতারি নিয়ে আক্রমণ জাভেদ আখতারের
'ঘটনা চক্রে এর নামও তাহির', আপ নেতার গ্রেফতারি নিয়ে আক্রমণ জাভেদ আখতারের
দিল্লি হিংসায় জড়িত থাকার ঘটনায় আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে আইআর করেছে দিল্লি পুলিস। খুনের ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারপরেই টুইটে দিল্লি পুলিসের এই পদক্ষেপ নিয়ে আক্রামণ শানালেন সুরকার, গীতিকার জাভেদ আখতার। টুইটে তিনি লিখেছেন, 'কত লোক মারা গিয়েছে, কত মানুষ আহত হয়েছেন। কত বাড়ি পুড়েছে। কত দোকান লুঠ হয়েছে। কিন্তু পুলিস কেবল একজনের বাড়িতেই হানা দিয়ে সিল করেছে এবং মালিকের সন্ধান করেছে। ঘটনাচক্রে যাকে গ্রেফতার করা হয়েছে তার নামও তাহির। দিল্লি পুলিসের দক্ষতাকে সাধুবাদ জানাতে হয়।'

আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে এফআইআর দােয়র-র সঙ্গে বিকর্তিক িচকিৎসক তাহিরের প্রসঙ্গ টেনে এনেছেন জাভেদ আখতার। ইতিমধ্যেই দিল্লির খাজুরি খাস এলাকায় তাহির হুসেনের কারখানা সিল করে দিয়েছে দিল্লি পুলিস। আপ নেতার বিরুদ্ধে গোয়েন্দা অফিসারকে খুনের অভিযোগ রয়েছে।
দিল্লির চাঁদবাগ এলাকায় তাহিরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে পেট্রোল বোমা, পাথর এবং অ্যাসিেডর বোতল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বলে আপ। দায় ঝেড়ে ফেলতে দল থেকে বহিস্কার করা হয় আপ নেতাকে।












Click it and Unblock the Notifications