'রমজানের সময় ভোট' বিতর্কে টুইট-তোপ জাভেদ আখতারের! কী বললেন গীতিকার

রমজানের সময় ভোটগ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। রবিবার নির্বাচন কমিশন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতেই তা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়ে যায়।

রমজানের সময় ভোটগ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। রবিবার নির্বাচন কমিশন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতেই তা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়ে যায়। এরপর রমজানের সময় ভোটগ্রহণের ঘটনাকে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি অপমান করা হয়েছে বলে শুরু হয় বিতর্ক। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন গীতিকার জাভেদ আখতার।

রমজানের সময় ভোট বিতর্কে টুইট-তোপ জাভেদ আখতারের! তৃণমূলের দাবি নিয়ে কী বললেন গীতিকার

জাভেদ আখতার জানিয়েছেন, গোটা বিতর্কটি অত্যন্ত অমূলক। রমজান ও নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছে তা ভীষণভাবে অস্বস্তিকর। এই বিষয়ে এদিন একটি টুইট বার্তায় যাবতীয় বক্তব্য তুলে ধরেন জাভেদ আখতার। তাঁর দাবি, নির্বাচন কমিশনের একবারও ভেবে দেখা উচিত নয় এই বিষয়টি নিয়ে। কোনওভাবেই নির্বাচনী নির্ঘন্ট বদলানো উচিত নয়।

উল্লেখ্য, রমজানের সময় ভোট নিয়ে প্রশ্ন তোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন
তৃণমূল কংগ্রেস। প্রশ্ন তোলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এরপরই পদ্ম সম্মান প্রাপ্ত গীতিকার জাভেদ আখতার মুখ খোলেন গোটা বিষয়টি নিয়ে। পাশাপাশি একাধিক এআইএমআইএম এর তরফেও এই বিতর্কটি অমূলক বলে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+