'জস্সি জ্যায়সি কোই নহি' খ্যাত করণ ওবেরয় গ্রেফতার! অভিযোগ ধর্ষণের

কয়েক বছর আগে বিখ্যাত টেলিভিশন সিরিয়াল 'জস্সি জ্যায়সি কোই নহি'-র কথা মনে পড়ে! সেই সিরিয়ালের রাঘবের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা করণ ওবেরয়। আর সেই করণের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

কয়েক বছর আগে বিখ্যাত টেলিভিশন সিরিয়াল 'জস্সি জ্যায়সি কোই নহি'-র কথা মনে পড়ে! সেই সিরিয়ালের রাঘবের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা করণ ওবেরয়। আর সেই করণের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠেছে। যার জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

জস্সি জ্যায়সি কোই নহি খ্যাত করণ ওবেরয় গ্রেফতার!

মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ (ধর্ষণ) ও ৩৮৪ ধারায় মামলা করা হয়েছে করণের বিরুদ্ধে। ধর্ষিতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেছেন করণ। এখানেই শেষ নয়। ধর্ষণের পর গোটা ঘটনার ফিল্ম ভিডিও করে রাখেন করণ। এছাড়াও সেই ভিডিও দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করে বার বার মহিলার থেকে করণ টাকা পয়সা চেয়েছেন বলেও দাবি করা হয়েছে অভিযোগে।

ইদানিং টেলিভিশনে সেভাবে করণকে দেখা না গেলেও একাধিক ওয়েবসিরিজে করণের অভিনয় দেখা যায়। গায়ক তথা অভিনেতা করণ ২০১৯ সালে যোগ দেন একটি ব্যান্ডেও ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+