কে এই সঞ্জনা গণেশন, যাঁর প্রেমে বোল্ড হলেন বুমরাহ
বিয়ে করলেন স়ঞ্জনা গণেশন ও জসপ্রিত বুমরাহ
জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশন বিয়ে করলেন। সপ্তাহের শেষে তিনি ভারতের দ্রুত বোলার জসপ্রিত বুমরাহর সঙ্গে চার হাত এক করলেন। সদ্য বিবাহিত দম্পতি সোমবার সোশ্যাল মিডিয়ায তাঁদের বিয়ের ছবি শেয়ার করেছেন এবং তাঁদের বিয়ের কথাও ঘোষণা করেন অনুগামীদের উদ্দেশ্যে।

গোয়ায় বিয়ে সারেন সঞ্জনা–বুমরাহ
খুব ব্যক্তিগতভাবে গোয়াতে নিজেদের বিয়ের অনুষ্ঠান সেরেছেন জসপ্রিত ও সঞ্জনা। শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরাই এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন। অন্যদিকে বুমরাহের সহকর্মীরাও বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তার কারণ টি২০ সিরিজ চলছে এবং ভারতীয় দল আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে।

চুপিসারে চলেছে সঞ্জনা–বুমরাহর প্রেমপর্ব
সঞ্জনা এবং বুমরাহ তাঁদের সম্পর্কের কথা কখনই প্রকাশ্যে আনেননি তবে এ নিয়ে জল্পনা বাড়ে সোশ্যাল মিডিয়ায় যখন ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ টেস্ট থেকে ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রিত বুমরাহ। সঞ্জনার মতো বুমরাহও একই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। বিয়ের অনুষ্ঠানে বুমরাহ গোলাপি রঙের কুর্তা পরেছিলেন অন্যদিকে সঞ্জনার পরনে ছিল গোলাপি লহেঙ্গা ও মানানসই গয়না।

কে এই সঞ্জনা গণেশন
আপনি যদি ভারতীয় খেলা প্রেমী হন, তবে অবশ্যই সঞ্জনা গণেশনের মুখের সঙ্গে আপনি পরিচিত। স্টার স্পোর্টসে ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সময় সঞ্জনাকে সঞ্চালনা করতে দেখা যায়। সঞ্জনা ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন, সেখানে তিনি ইংল্যান্ডের হয়ে জনপ্রিয় শো 'ম্যাচ পয়েন্ট' ও 'চিকি সিঙ্গলস' নামে দু'টি শো করতেন। এছাড়াও সঞ্জনা গত বছর দুবাইতে হওয়া ১৩তম আইপিএলের সময়ও স্টার স্পোর্টস ব্রডকাস্ট টিমের সঙ্গে যোগ দেন।

মডেল থেকে সঞ্চালক হয়ে ওঠার গল্প
একজন মডেল হিসাবে সঞ্জনা তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২৯ বছরের সঞ্জনা মহারাষ্ট্রের পুনের বাসিন্দা। তিনি 'ফেমিনা অফিসিয়ালি গর্জাস'-এর খেতাব জয় করেন এবং এরপরই ২০০৪ সালে তিনি সানি লিওন ও নিখিল চিনাপ্পা সঞ্চালিত এম টিভির জনপ্রিয় শো স্প্লিটভিলা সিজন ৭-এ অংশ নেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সঞ্জনা নিজেকে স্টার স্পোর্টস ইন্ডিয়ার হোস্ট হিসাবে বর্ণনা করেছেন। আত্মবিশ্বাসে ভরপুর এই সঞ্চালক ২০২০ সালে মহিলাদের টি২০ বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। এই ইভেন্টের বহু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যার মধ্যে অন্যতম হল প্রাক্তন মহিলা দলের ক্যাপ্টেন অঞ্জুম চোপড়ার সঙ্গে তাঁর ছবি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এম এস ধোনির সাক্ষাতকারের একটি ছবিও রয়েছে তাঁর সঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের স্পেশাল শো 'দ্য নাইট ক্লাব', যা অন-এয়ার ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হয়, সঞ্জনা তারও সঞ্চালক। বিসিসিআইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলিতেও সঞ্চালনার কাজ করেন সঞ্জনা।

সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন সঞ্জনা
সঞ্জনা ও বুমরা উভয়ই এই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন যতদিন না তাঁদের সম্পর্ক বিয়েতে পরিণতি পাচ্ছে। সঞ্জনা তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'প্রেমের জন্য প্রবাহিত, আমরা একসঙ্গে নতুন সফর শুরু করলাম। আজকে আমাদের জীবনের সবচেয়ে খুশির দিন এবং আপনাদের সঙ্গে আমাদের বিয়ের খবর শেয়ার করতে পেরে ধন্য মনে করছি।'
ছবি সৌজন্য সঞ্জনার ইনস্টাগ্রাম পেজ
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications