অনুপের প্রতি প্রেম প্রমাণ করুন জসলিন! এই দাবি ঘিরে প্রকাশিত বিগবস১২ -এর নয়া ভিডিও
অনুপ জলোটা ও জসলিন মাথারুর সম্পর্ক ঘিরে উত্তপ্ত বিগবস-এর হাউস। বিগ বস ১২ -এ এবার অনুপের প্রতি জাসলিন মাথারুর প্রেম নিয়ে উঠছে প্রশ্ন।
অনুপ জলোটা ও জসলিন মাথারুর সম্পর্ক ঘিরে উত্তপ্ত বিগবস-এর হাউস। বিগ বস ১২ -এ এবার অনুপের প্রতি জাসলিন মাথারুর প্রেম নিয়ে উঠছে প্রশ্ন। আর তার জন্যই অনুপের প্রতি জলসিলেনর প্রেম প্রমাণ করার দাবি জানানো হল।

৬৫ বছরের অনুপ জলোটার সঙ্গে ২৮ বছরের জসলিন মাথারুর সম্পর্ক ঘিরে রীতিমত উত্তপ্ত বিগবস-এর হাউস। এবার বিগবস-এর হাউসে নমিনেশনের প্রক্রিয়া চালু হয়েছে। আর তার জন্য সবচেয়ে প্রথম নিশানায় রয়েছেন অনুপ জলোটা-জসলিন মাথারু । এদিকে, প্রতিটি প্রতিযোগীর কাছে তাঁর জুটির সঙ্গীকে বাঁচানোর জন্য দেওয়া হয়েছে বিশেষ সুযোগ। আর সেই সুযোগ পেয়েছেন জসলিন । জসলিনকে দেওয়া হয়েছে একটি বিশেষ সুযোগ।
Kya @anupjalota ko nominations se bachane ki keemat padegi #JasleenMatharu ko mehengi? Kya de payengi woh itni badi qurbaani? Dekhiye aaj raat 9 baje! #BB12 #BiggBoss12@iamappyfizz @oppomobileindia @TheGarnierMan @letsdroom pic.twitter.com/85nZf2reT1
— COLORS (@ColorsTV) October 1, 2018
এদিকে, জসলিনকে বলা হয়েছে নিজের সমস্ত মেক আপ আর দামি জামা সরিয়ে ফেলতে। এরপরই জসলিনের কাছে অনুপকে আলোচনা করতে দেখা যায়। শোনা যায়, অনুপ বলছেন 'আমার জন্য এটুকুও করতে পারবে না?'সব মিলিয়ে আপাতত বিগবস ১২-এ উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।












Click it and Unblock the Notifications