'মা' শ্রীদেবীকে কেমন চোখে দেখতেন জাহ্নবী! প্রকাশ পেল এই চিঠিতে
কুড়ি বছরের জাহ্নবী আর তার বোন খুশি কাপুরের কাছে গোটা দুনিয়াটাই ছিল তাঁকে মা শ্রীদেবীকে ঘিরে। মায়ের আকস্মিক মৃত্যু আচমকা পাল্টে দিয়েছে তাঁদের সুস্থ সরল জীবনকে।
তাঁর আপামর ভক্ত হারিয়েছে তাঁদের পছন্দের 'চাঁদনি'কে। বলিউড হারিয়েছে ভালো এক অভিনেত্রীকে। চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত বহু মানুষ হারিয়েছেন তাঁদের প্রিয় বান্ধবী তথা সহ অভিনেত্রীকে। বনি কাপুর শোকস্তব্ধ তাঁর স্ত্রী বিয়োগে। কিন্তু কুড়ি বছরের জাহ্নবী আর তার বোন খুশি কাপুরের কাছে গোটা দুনিয়াটাই ছিল তাঁকে মা শ্রীদেবীকে ঘিরে। মায়ের আকস্মিক মৃত্যু আচমকা পাল্টে দিয়েছে তাঁদের সুস্থ সরল জীবনকে। যে যন্ত্রনা, কষ্ট নিজেদের মতো করে রোজ কুঁড়ে খাচ্ছে শ্রীদেবীর দুই সন্তানকে। 'মা' শ্রীদেবী তথা মানুষ শ্রীদেবী কেমন ছিলেন নিজের মেয়েদের কাছে , তা এক চিঠিতে প্রকাশ করলেন বড় মেয়ে জাহ্নবী।

কেমন ছিলেন মা শ্রীদেবী?
সদ্য মাতৃবিয়োগে যন্ত্রণায় ক্লান্ত জাহ্নবী। মাকে নিয়ে যেসমস্ত কথা তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে , তা তিনি প্রকাশ করেছেন এক চিঠিতে। তিনি লিখেছেন, যা তাঁদের জরকার হত, তার সমস্ত তাঁদের সামনে এনে দিতেন শ্রীদেবী। আপাতত সামনের দিকে চলার পথে জাহ্নবী চান,তাঁর মা শ্রীদেবীকে গর্বিত করতে নিজের ভাল কাজের মাধ্যমে।

'তুমি আমার সব'
মায়ের প্রতি লেখা এই চিঠিতে জাহ্নবী জানিয়েছেন, তাঁর মা ছিলেন তাঁদের 'সবকিছু'। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা পোস্ট করে জাহ্নবী লেখেন, এইরকম একটা সময়ে সকলের সমর্থন পেয়ে তিনি খুশি।

তাঁর বাবা-মায়ের দাম্পত্য জীবন
সামনেই জাহ্নবীর ২০ তম জন্মদিন। তার আগে সকলের কাছে তাঁর একটাই আবেদন, তাঁর বাব বনি কাপুর ও তাঁর মা শ্রীদেবীর প্রতি সকলে যেন সমান শ্রদ্ধা রাখেন। তিনি জানিয়েছেন, তাঁর বাবা ও মায়ের মধ্যে যে দাম্পত্য প্রেম ছিল তাকে সকলের সম্মান দেওয়া উচিত।

বাবা তাঁর 'জান'কে হারিয়েছেন
জাহ্নবী নিজের চিঠিতে লিখেছেন, তিনি ও খুশি তাঁদের মাকে হারিয়েছেন, কিন্তু বাবা বনি কাপুর নিজের 'জান'কে হারিয়েছেন। সারাটা জীবনই ছিল শ্রীদেবী কেন্দ্রিক। একথা জানিয়ে জহ্নবী চিঠিতে তাঁর মায়ের প্রতি বাবা বনি কাপুরের প্রেম, ভালোবাসাকে বার বার শ্রদ্ধা জানিয়েছেন।

কেমন ছিলেন শ্রীদেবী?
শ্রীদেবীকে জাহ্নবী কতটা শ্রদ্ধা করতেন তা প্রকাশিত হল এই চিঠিতে। জাহ্নবী লিখেছেন, তাঁর মা সকলকে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। শ্রীদেবী , একজন অভিনেত্রী মা, বা স্ত্রীর থেকে অনেকটাই বেশি কিছু ছিলেন। শ্রীদেবীর মধ্যে হীনমন্যতা ,হিংসা কোনও দিনই ছিল না বলে জানান জাহ্নবী। সকলের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই তিনি ভালোবাসতেন বলেও জানিয়েছেন শ্রীদেবী কন্যা।












Click it and Unblock the Notifications