Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে মাকে স্মরণ করে আবেগঘন পোস্ট জাহ্নবীর

মায়ের মৃত্যু বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন জাহ্নবী।

একবছর আগে ২৪ ফেব্রুয়ারির দিনেই দুবাইয়ের হোটেলের বাথটবে ডুবে মৃত্যু হয় বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর। এক পরিচিতের বিয়ের অনুষ্ঠানে গিয়ে খুব কম বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। এই ঘটনায় বলিউড থেকে শুরু করে সারা ভারতে সাড়া পড়ে গিয়েছিল।

শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে মাকে স্মরণ করে আবেগঘন পোস্ট জাহ্নবীর

তারপর পায়ে পায়ে কেটে গিয়েছে একটি বছর। তবে বনি কাপুরের দুই মেয়ে ও পরিবার শ্রীদেবীর অভাব বোধ করে চলেছে। বিশেষ করে বড় মেয়ে জাহ্নবী। তাঁর প্রথম সিনেমা মুক্তির কয়েকদিন আগেই শ্রীদেবী প্রয়াত হন। আর মেয়ে হিসাবেও মায়ের সবচেয়ে কাছের ছিল জাহ্নবীই।

মায়ের মৃত্যু বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন জাহ্নবী। লিখেছেন, আমার হৃদয় সবসময় ভারী থাকবে। তবে সবসময় হাসবও। কারণ তুমি আমার মধ্যে রয়েছ।

শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে তাঁর ভক্তদের পেজগুলিতেও শ্রদ্ধার্ঘের বন্যা বয়ে গিয়েছে। একবছর পরও ভক্তদের আবেগ একই রকমের রয়েছে। অনেকে পুরনো ছবিও শেয়ার করেছেন।

View this post on Instagram

Mamma's baby jannu❤😘 @sridevi.kapoor @janhvikapoor

A post shared by Janhvi Kapoor (@janhvi.kapoor.fanclub) on

শ্রীদেবীর মৃত্যুর পরে বনি কাপুরের দুই পরিবার এক হয়ে গিয়েছে। দুই বোন খুশি ও জাহ্নবীর কাছাকাছি এসেছেন বনির প্রথম পক্ষের ছেলে অর্জুন ও মেয়ে অনশূলা। চার ভাইবোন নিজেদের সম্পর্ককে সহজ করে নিয়েছেন।

View this post on Instagram

Forever in my heart❤ @sridevi.kapoor @janhvikapoor

A post shared by Janhvi Kapoor (@janhvi.kapoor.fanclub) on

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+