ভৌতিক ছবিতে এবার অভিনয় করবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, বিপরীতে রাজকুমার রাও
ভৌতিক ছবিতে এবার অভিনয় করবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী
এবার বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রাজকুমার রাও ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। করোনা কালে পরিস্থিতি এমন রূপ নিয়েছিল যে বহু ছবির মুক্তি আটকে গিয়েছিল। বন্ধ ছিল সিনেমা হলগুলিও। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের ১০০ শতাংশ আসন সংখ্যা নিয়ে খুলে গিয়েছে সিনেমা হল। যার ফলে নতুনভাবে সব সিনেমাগুলি মুক্তি পেতে শুরু করেছে।

রাজকুমার রাও, বরুণ শর্মা ও জাহ্নবী কাপুর অভিনীত ভৌতিক–কমেডি ছবি 'রুহি’ মুক্তি পাবে আগামী ১১ মার্চ। এই ছবির পরিচালক হার্দিক মেহতা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে রাজকুমার রাওকে বরের বেশে দেখা গিয়েছে এবং ঘোমটার আড়ালে রয়েছেন জাহ্নবী কাপুর। জানা গিয়েছে, মঙ্গলবারই এই ছবির ট্রেলার মুক্তি পাবে। ২০১৯ সালে এই ছবির শুটিং শুরু হয়। তখন অবশ্য নাম ছিল 'রুহি আফজা’। ফের তা পরিবক্তন করে 'রুহি আফজানা’ রাখা হয়। তবে এবার পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে চূড়ান্ত নাম ঘোষণা করা হল 'রুহি’।
এর আগেও রাজকুমার রাওকে ভৌতিক ছবি 'স্ত্রী’তে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরের বিপরীতে। সেই ছবি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। অন্যদিকে এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে হার্দিক মেহতার। ২০২০ সালের ২০ মার্চ এই ছবির মুক্তির দিন ঠিক হয়েছিল। তবে লকডাউনের কারণে তা পিছিয়ে যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications