ভিক্টোরিয়ায় শ্যুটিং এর ফাঁকে ক্যামেরাবন্দি জাহ্নবী-ঈশান, দেখুন কিছু ছবি
পরিচালক শশাঙ্ক খৈতানের ছবি 'ধড়ক' এর শ্যুটিং এর জন্য গোটা ক্রিউ হাজির ছিল কল্লোলিনী তিলোত্তমায়।
মারাঠি ছবি 'সাইরাত' -এর বলিউড ভার্সান 'ধড়ক'। করণ জোহরের ধর্মা প্রেডাকশনসের এই ফিল্মের মাধ্যমে যে বলিউডে পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদ কাপুরের ভাই ঈশান, তা সকলেই জানেন এতদিনে। আর ধড়ক-এর শ্যুটিং এই এবার কলকাতায় ঈশান-জাহ্নবী। নিউ মার্কেট থেকে ভিক্টোরিয়া , সমস্ত জায়গাতেই দেখা গেল এঁদের দু'জনকে।

পরিচালক শশাঙ্ক খৈতানের ছবি 'ধড়ক' এর শ্যুটিং এর জন্য গোটা ক্রিউ হাজির ছিল কল্লোলিনী তিলোত্তমায়। হাজডির ছিলেন ছবির নায়ক ঈশান খট্টর আর নায়িকা জাহ্নবী কাপুর। শ্যুটিং এর কিছু মুহুর্ত সময়ে সময়ে ক্যামেরাবন্দি হয়েছে। আর শ্যুটিং এর ফাঁকের কিছু বিরল দৃশ্য এদিন ক্য়ামেরাতে ধরা পড়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক শশাঙ্ক।
In Victoria Memorial ... #dhadak #janhvikapoor #IshaanKhatter #Ankit #shridhar ... #kolkattadiaries @karanjohar @apoorvamehta18 @DharmaMovies @ZeeStudios_ pic.twitter.com/NFT4XbhRNd
— Shashank khaitan (@ShashankKhaitan) March 26, 2018
২০১৮ সালে বলিউডে তারকা পুত্র কন্যাদের ইন্ডাস্ট্রিতে পা রাখা নিয়ে আগে থেকেই চলছে হৈচৈ হাঙ্গামা। শ্রীদেবী কন্যা জাহ্নবীর সঙ্গে বলিউডে পা রাখছেন সইফ-অমৃতা কন্যা সারাও। একঝাঁক তারকা পুত্র কন্যাদের নিয়ে ২০১৮ সালের বলিউড কতটা বক্স অফিসে দাপট দেখাতে পারে সেদিকে নজর ফিল্ম বাণিজ্য বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications