সৎ দাদা অর্জুনের সঙ্গে পুরনো সম্পর্ক কেমন ছিল জাহ্নবীর? শ্রীদেবীকন্যা খুললেন মুখ
সৎ দাদা অর্জুনের সঙ্গে পুরনো সম্পর্ক কেমন ছিল জাহ্নবীর? শ্রীদেবীকন্যা খুললেন মুখ
বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের সঙ্গে তাঁর ডিভোর্সের পরই শ্রীদেবীকে বিয়ে করেন বনি। এই বিয়ে যে খুব একটা সহজ রাস্তা হেঁটে হয়েছে, তা নয়। বলিউডে বহু গুঞ্জনে শোনা গিয়েছে শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের বিবাহ বহির্ভূত সম্পর্কই শ্রীদেবী ও বনির বিয়ের কারণ। যে সম্পর্ক নিয়ে বনির প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনশুলার মধ্যে বেশ ক্ষোভ রয়েছে বলে দাবি অনেকের। সেই জায়গা থেকে এদিন মুখ খুললেন অর্জুনের সৎ বোন জাহ্নবী।

সৎ দাদা সম্পর্কে জাহ্নবী
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অর্জুন বলেন, একটা সময় ছিল, যখন দুজনেই নীরব থাকতেন একে অপরের বিষয়। জাহ্নবী জানিয়েছে, তাঁর মা শ্রীদেবীর মৃত্যুর আগে যখনই অর্জুনের সঙ্গে তাঁর দেখা হয়েছে, তখনই দুজনে এমনি কথা বলতেন, তবে তা বিশাল কিছু আলোচনা ছিল না। একই সঙ্গে জাহ্নবী জানাচ্ছেন,'আমি আমার পরিবারের থেকে অনেক কিছু শিখেছি। আমাদের বাবা একই। আমাদের শরীরে একই রক্ত বইছে।'

জাহ্নবীর সঙ্গে অর্জুনের খনসুটি
এদিকে, জাহ্নবীর সঙ্গে অর্ডুন কাপুরের খুনসুটিও বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। 'বাজার' নামক ম্যাগাজিনের এই সাক্ষাৎাকরে অর্জুন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সৎ দাদার খুনসুটির কবলে পড়েন জাহ্নবী। মূলত সাক্ষাৎকারে অর্জুন ও জাহ্নবী একই সঙ্গে ছিলেন। সেই সময় জাহ্নবী যখন বলেন, যে ' আমাদের বাবাও এক, রক্তও এক', তখন তার উত্তরে মজা করে অর্জুন বলেন, 'আমি গর্বিত তুমি বুঝেছ এটা!'

'দুজনের খুঁটিনাটি জানতাম না'
শোনা যায়, শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুন কাপুর ও অনশুলার খুবই ঘনিষ্ঠ হয়ে যান জাহ্নবী ও তাঁর বোন খুশি। একটা সময় বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনার পুত্র অর্জুন ও অনশুলার সঙ্গে একেবারেই সখ্যতা ছিল না বনির দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রীদেবীর পরিবারের। শ্রীদেবীর দুই কন্যার সঙ্গে অর্জুন ও অনশুলার সম্পর্ক গভীর হয় শ্রীদেবীর মৃত্যুর পর।

'একটা মুহূর্ত সব পাল্টে দেয়'
'কফি উইথ করণ' অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর একবার পাশে বোন জাহ্নবীকে বসিয়ে বলেছিলেন,'একটা মুহূর্তই সব পাল্টে দেয়। আর আমি এই মুহূর্তটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি চাইবা না যা ঘটেছে তা আমার সবচেয়ে বড় শত্রুর সঙ্গে ঘটুক।' মূলত, শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুনের এই মন্তব্য সেই সময় বেশ তাৎপর্যবাহী বলে দাবি করেন অনেকে।

'মা বেঁচে থাকলে বলতেন'
'কফি উইথ করণ' অনুষ্ঠানের ওই সাক্ষৎকারে বহু আগে অর্জুন বলেছিলেন, একটা সময় তিনি অনশুলা যে সমর্থন পেতে চেয়েছিলেন তাই তাঁরা খুশি আর জাহ্নবীকে দিয়েছেন। তিনি বলেন, 'আমার মা বেঁচে থাকলে প্রথমেই বলতেন, যাও ওখানে। মনের মধ্যে কোনও ক্ষোভ রেখোনা। জীবন অনেক ছোট।' প্রসঙ্গত, শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের বিয়ের বহু বছর বাদে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অর্জুন অনশুলার মা মোনা।

অর্জুনের ক্যাপশন
এদিকে,'বাই দ্য ওয়ে জাহ্নবী কাপুরের সবচেয়ে ভালো ভাই আছে' বলে এই সাক্ষাৎকারের সংস্কপরণের কপি যে ম্যাগাজিনের প্রকাশিত হয়েছে তার কভার পেজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্জুন।












Click it and Unblock the Notifications