হুবহু মায়ের মতো চাউনি! দেখুন শ্রীদেবীকন্যা জাহ্নবীর ছবি 'ধড়ক'-এর ট্রেলার, বাজিমাত ঈশানের
দুই উঠতি তারকা। দুজনেরই পরিচিতি স্টারকিড হিসাবে। একজন সুপারস্টার শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী , আর আরেকজন নীলিমা আজিমের পুত্র তথা শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর।
দুই উঠতি তারকা। দুজনেরই পরিচিতি স্টারকিড হিসাবে। একজন সুপারস্টার শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী , আর আরেকজন নীলিমা আজিমের পুত্র তথা শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। বলিউডের নামী দুই পরিবারের সন্তানদের অভিনীত ফিল্ম 'ধড়ক' ঘিরে বহুদিন ধরেই চড়ছিল কৌতূহলের পারদ। আজ মুক্তি পেল জাহ্নবী-ঈশান জুটির প্রথম ছবি 'ধড়ক'-এর ট্রেলার।


মারাঠি ছবি 'সাইরাত'-এর রিমেক 'ধড়ক'। ফিল্মের ধরন খানিকটা মনে করিয়ে দেয় শেক্সপিয়ারের 'রোমিও জুলিয়েট'-কে! দুই ভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসা দুটি মানুষের প্রেমকাহিনী বর্ণিত হয়েছে এই ছবিতে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের প্রযোজিত এই ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। রাজস্থানের প্রেক্ষাপটে দুই নাবালকের প্রেমের ঘটনা ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির ট্রেলারে তা ধরা পড়েছে ।
মেয়ের ছবি ঘিরে প্রবল উৎসাহ ছিল শ্রীদেবীর। কিন্তু নিয়তির ফেরে শ্রীদেবীর অকাল মৃত্যু কেড়ে নেয় অভিনেত্রীর সেই ইচ্ছাকে । ছবির ট্রেলারে, কথাবার্তায়, হাবেভাবে বারবার জাহ্নবী জানান দিয়েছেন তিনি শ্রীদেবীর মেয়ে। সেই চাউনি, সেই ভঙ্গিমা ধরা পড়েছে জাহ্নবীর কথায় বার্তায়। এদিকে, ঈশানকে ট্রেলারে ততটুকু পাওয়া গিয়েছে তাতেই তিনি বাজিমাৎ করে দিয়েছেন। ঈশানের কেরিয়ারের শুরু বিশ্ববন্দিত ফিল্মমেকার মাজিদ মাজিদির ছবি 'বিয়ন্ড দ্যা ক্লাউডস' দিয়ে। আর নিজের প্রথম ছবিতে ঈশান দেখিয়েছেন তাঁর অভিনয় দক্ষতা। অন্যদিকে, 'ধড়ক' জাহ্নবীর কেরিয়ারের প্রথম ছবি। আর এই ছবি ঘিরে জাহ্নবীকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা কাপুর পরিবার।












Click it and Unblock the Notifications