জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওয়ারের ভৌতিক ছবি ‘রুহি’র ট্রেলার মুক্তি পেল
জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওয়ারের ভৌতিক ছবি ‘রুহি’র ট্রেলার মুক্তি পেল
এবার বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রাজকুমার রাও ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। তাও আবার ভৌতিক–কমেডি সিনেমা 'রুহি’–তে। মঙ্গলবার মুক্তি পেল 'রুহি’র ট্রেলার। রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী’ সিনেমার নির্মাতাদের হাতেই তৈরি এই 'রুহি’।

করোনা কালে পরিস্থিতি এমন রূপ নিয়েছিল যে বহু ছবির মুক্তি আটকে গিয়েছিল। বন্ধ ছিল সিনেমা হলগুলিও। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের ১০০ শতাংশ আসন সংখ্যা নিয়ে খুলে গিয়েছে সিনেমা হল। যার ফলে নতুনভাবে সব সিনেমাগুলি মুক্তি পেতে শুরু করেছে। রাজকুমার রাও, বরুণ শর্মা ও জাহ্নবী কাপুর অভিনীত ভৌতিক–কমেডি ছবি 'রুহি’ মুক্তি পাবে আগামী ১১ মার্চ। এই ছবির পরিচালক হার্দিক মেহতা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে রাজকুমার রাওকে বরের বেশে দেখা গিয়েছে এবং ঘোমটার আড়ালে রয়েছেন জাহ্নবী কাপুর। মঙ্গলবারই এই ছবির ট্রেলার মুক্তি পায়। যেখানে জাহ্নবী কাপুরকে আসল ভূত দেখানো হয়েছে এবং তার প্রেমে পড়েছেন রাজকুমার রাও। ট্রেলারে ভৌতিক কাণ্ডের পাশাপাশি কমেডিও রয়েছে জবরদস্ত। আর যে ছবিতে বরুণ শর্মা রয়েছেন সেই ছবিতে কমেডি থাকবেই থাকবে। ছবির শুটিং শুরুর পর থেকেই ছবির নাম নিয়ে বিস্তর জলঘোলা হয়। ২০১৯ সালে এই ছবির শুটিং শুরু হয়। তখন অবশ্য নাম ছিল 'রুহি আফজা’। ফের তা পরিবক্তন করে 'রুহি আফজানা’ রাখা হয়। তবে এবার পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে চূড়ান্ত নাম ঘোষণা করা হল 'রুহি’।
এর আগেও রাজকুমার রাওকে ভৌতিক ছবি 'স্ত্রী’তে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরের বিপরীতে। সেই ছবি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। অন্যদিকে এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে হার্দিক মেহতার। ২০২০ সালের ২০ মার্চ এই ছবির মুক্তির দিন ঠিক হয়েছিল। তবে লকডাউনের কারণে তা পিছিয়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications