জেমস বন্ড গার্ল ওলগা কুরিলেঙ্কো করোনা ভাইরাসে আক্রান্ত
জেমস বন্ড গার্ল ওলগা কুরিলেঙ্কো করোনা ভাইরাসে আক্রান্ত
ইউক্রেনের মডেল–অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো প্রকাশ করেছেন যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁর শরীরে পজিটিউ কোভিড–১৯–এর উপসর্গ পাওয়া গিয়েছে।

ওলগা অভিনয় করেছেন ২০০৮ সালের জেমস বন্ড ছবির 'কোয়ানটাম অফ সোলাস’ ও ২০১৩ সালে বিজ্ঞান ভিত্তিক ছবি 'ওবলিভিয়ান’-এ অভিনয় করেছেন। রবিবার তিনি ইনস্টগ্রামে তাঁর এই সংক্রমকের কথা জানিয়েছেন। ৪০ বছরের ওলগা প্রায় একসপ্তাহ ধরে অসুস্থ। তিনি তাঁর বাড়ির জানলার ছবি দিয়ে ইনস্টাতে বলেছেন, 'করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরের মধ্যেই তালাবন্দী রয়েছি।’ তিনি আরও বলেন, 'আমি আসলে গত এক সপ্তাহ ধরে অসুস্থ। জ্বর এবং অবশ্রান্ত আমার প্রধান উপসর্গ ছিল। নিজের যত্ন নিন এবং এটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করুন।’
আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে ওলগা কুরিলেঙ্কো তৃতীয় নাম যিনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে অভিনেতা দম্পতি টম হাঙ্কস ও রিতা উইলসনেরও এই সংক্রমক ধরা পড়েছিল। ইতিমধ্যেই কোভিড–১৯–কে মহামারি অ্যাখা দিয়েছে হু।












Click it and Unblock the Notifications