জামাইষষ্ঠীতে তারকাদের অন্দরমহলে কী চলছে! রইল হেঁসেলের খবর

গরমের হাঁসফাঁসানি যতই থাকুন , উষ্ণতা আর আর্দ্রতার দাপট কাটিয়েও পাতে যদি সরষে ইলিশ, আর গড়গড়ে পাঁঠার মাংসের ঝোলই না পড়ল , তাহলে কীসের জামাই ষষ্ঠী! শুধু কি তাই!

গরমের হাঁসফাঁসানি যতই থাকুন , উষ্ণতা আর আর্দ্রতার দাপট কাটিয়েও পাতে যদি সরষে ইলিশ, আর গড়গড়ে পাঁঠার মাংসের ঝোলই না পড়ল , তাহলে কীসের জামাই ষষ্ঠী! শুধু কি তাই! সঙ্গে থাকতে হবে গলদা চিংড়ি , বিভিন্ন স্বাদের তরী তরকারি, বাহারী আম! বাঙালির জামাইষষ্ঠী ঠিক এভাবে না হলে মানায় না। তবে টলিউড তারকারা অবশ্য ফিট থাকতে ডায়েটকে গুরুত্ব দিয়ে থাকেন সবসময়েই। সেই তারকাদের জামাইষষ্ঠী উদযাপন ঘিরে কিছু তথ্য উঠে আসছে।

রাজের জামাইষষ্ঠী

রাজের জামাইষষ্ঠী

প্রথমবার বিয়ের পরের জামাইষষ্ঠী নিঃসন্দেহে মহা সামারোহে পালিত হয় যেকোনও বাঙালি জামাইয়ের শ্বশুরবাড়িতে। আর এই প্রথা থেকে বাদ পড়ছেন না রাজ চক্রবর্তী। শুভশ্রীর বাড়িতে আজ মহাভোজের আয়োজন রয়েছে। রাজের পাতে পড়তে চলেছে বাসন্তী পোলাও, পাঁঠার মাংসের রঙ বাহারী পদ, ইলিশ। তবে তার আগে পাতে পড়বে বাড়ির মেয়ে শুভশ্রীর পছন্দের কিছু পদ। যেমন ছোলার ডাল, ঝুরঝুরে আলুভাজা, পোস্তোর বড়া।

পাওলির বাড়ির আয়োজন

পাওলির বাড়ির আয়োজন

পাওলি দামের লেক গার্ডেন্সের বা়ড়িতে জোর কদমে চলেছে জামাইষষ্ঠীর আয়োজন। পাওলি অর্জুনের বিয়ের পর এবারই প্রথম জামাইষষ্ঠী। খাবারের আয়োজনে থাকছে ৩ রকমের চিংড়ির পদ। লাউচিংড়ি, সর্ষে চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি। থাকছে কালোজিরে দিয়ে ইলিশ। এছাডা়ও প্রথা মেনে জামাই অর্জুনের পাতে আগেই পড়হবে শুক্তো, ৫ রকমের ভাজা, ডাল, হাঁসের ডিমর ঝোল,,পাঁঠার মাংস।

শ্বাশুড়ি যখন মুনমুন সেন!

শ্বাশুড়ি যখন মুনমুন সেন!

জামাইষষ্ঠীতে রাজকীয় আয়োজন মুনমুন সেনের বাড়িতে। রিয়া আগেই চলে এসেছেন কলকাতায়। রিয়ার স্বামী শিবম আবাঙালি। এবার বাঙালিয়ানার বিশেষ তিনি স্বাদ চেখে দেখবেন জামাইষষ্ঠীতে। শিবমের জন্য আয়োজন রয়েছে, বিভিন্ন বার্মিজ রান্নার। , থাকছে চিকেন , মটন,ইলিশের পাতুরীর।

দেবলীনার বাড়ির আয়োজন

দেবলীনার বাড়ির আয়োজন

জামাইষষ্ঠী উপলক্ষ্যে দেবলীনার বাড়িতে থাকছে তাঁর স্বামী তথাগতর জন্য মাগুর মাছের ঝোল, মোরলা মাছ, সর্ষে বাগদা চিংড়ি, দই মুরগি, পাঁঠার ঝোল। থাকছে পার্শে বাটা মাছ, ইলিশ -বেগুনের ঝোল।

 সৌরভ-অনিন্দিতার পাতে থাকছে কী?

সৌরভ-অনিন্দিতার পাতে থাকছে কী?

না! সৌরভ-অনিন্দিতা আজ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। আপাতত তাঁরা লিভ ইন রিলেশনে থাকায়, এবছর আয়োজন হচ্ছে না সৌরভের জন্য । অনিন্দিতার পরিবার মুম্বইতে থাকে। তবে বিয়েটা যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে হয়ে ওঠেনি তাই এবছরে সৌরভ অনিন্দিতার জামাইষষ্ঠী উদযাপন হচ্ছে না ।

সৌরভ-মধুমিতার জামাইষষ্ঠী!

সৌরভ-মধুমিতার জামাইষষ্ঠী!

মধুমিতার বাড়িতে সৌরভের জন্য আজকের আয়োজনে থাকছে, ইলিশ , ভেটকি পাতুরী, চিংড়ি মাছের মালাইকারি। তবে ইলিশের ক্ষেত্রে সৌরভের শাশুড়ি একদম ডিমভরা ইলিশই আনিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+