হানিমুন সেরে ফিরলেন নুসরত, বান্ধবীকে কি বললেন মিমি?

ভোটে দাঁড়ানোর পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন নুসরত জাহান। সংসদে সদস্যপদের শংসাপত্র গ্রহনের দিন তাঁর পোশাক নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ভোটে দাঁড়ানোর পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন নুসরত জাহান। সংসদে সদস্যপদের শংসাপত্র গ্রহনের দিন তাঁর পোশাক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই আঁচ গিয়ে পৌঁছেছে নুসরতের বিয়েতেও। কেন হিন্দুকে বিয়ে করেছেন তিনি এই নিয়ে মোলবাদী সংগঠনগুলি তাঁর বিরুদ্ধে একেরপর এক ফতোয়া জারি করেছেন। কিন্তু নুসরত থেমে থাকেননি। তাঁদের যোগ্য জবাব দিয়েছেন।

হানিমুন সেরে ফিরলেন নুসরত, বান্ধবীকে কি বললেন মিমি?

এই বিতর্কের মাঝেই তিনি স্বামী নিখিল জৈনের সঙ্গে উড়ে গিয়েছিলেন হানিমুন করতে। সেখানকার একাধিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায পোস্টও করেছেন নুসরত। ফিরে আসার পর নুসরতের আরেক বান্ধবী মিমি চক্রবর্তী প্রশ্ন করেছিলেন হানিমুন কেমন কাটালে নুসরত? তার জবাবে সাংসদ অভিনেত্রী যা লিখেছেন তাতে মোহিস নেটিজেনরা।

নুসরত মিমির প্রশ্নের জবাবে লিখেছেন, 'হানি এবং মুন দুটোই খুব মনোরম ছিল। তবে সূর্যের তেজ বড় বেশি ছিল। তার রং তুমি দেখতে পাবে।'নুসরতের এই জবাব মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ নুসরতের রাজনৈতিক কেরিয়ার প্রথম থেকেই তুঙ্গে। বসিরহাট নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিজেপি। লোকসভা ভোটের পর সেখানে গণ্ডগোলও কম হয়নি। সংসদে নুসরতের উজ্জ্বল উপস্থিতি অনেক বিজেপি নেতার চক্ষুশূল হলেও বিয়ে নিয়ে যখন নুসরতকে আক্রমণ করে বিভিন্ন মৌলবাদী সংগঠন তখন রাজ্যে বিজেপি সাংসদরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। নিজের সিদ্ধান্ত সেসময় দক্ষ রাজনীতিকের মতোই বক্তব্য রেখেছিলেন নুসরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+