মৌনতা ভাঙলেন জেডা পিঙ্কেট স্মিথ, চড়কাণ্ডে কি প্রতিক্রিয়া দিলেন দেখে নিন
মৌনতা ভাঙলেন জেডা পিঙ্কেট স্মিথ, চড়কাণ্ডে কি প্রতিক্রিয়া দিলেন দেখে নিন
এ বছর অস্কারের গ্র্যান্ড ইভেন্টের লাইভ মঞ্চে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সেটা অবশ্য গোল্ডেন লেডি ট্রফি বা গ্যামারস তারকাদের নিয়ে নয়। কমেডিয়ান ক্রিস রকের গালে অভিনেতা উইল স্মিথের জোরদার থাপ্পড়ের কাহিনী এখন সবার মুখে মুখে। অস্কারের ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।

অস্কারের লাইভ ইভেন্ট চলাকালীন উপস্থাপক ক্রিস অ্যাওয়ার্ড দেওয়ার ফাঁকে ফাঁকে ঠাট্টা–মশকরা করছিলেন। সেরকমই তিনি উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথকে নিয়ে মজা করার সময় জানান যে তাঁকে দেখতে জিআই জেন ২–এর মতো। এখান থেকেই গোটা ঘটনার সূত্রপাত এবং উইল স্মিথের চড় মারার পরই তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। অস্কারের এই থাপ্পড় বিতর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন জেডা। তিনি ইনস্টাগ্রামে ক্রিপটিক নোট পোস্ট দিয়ে 'নিরাময়’ লেখেন।
এর আগে উইল স্মিথ এই ঘটনার জন্য ক্রিস রকের কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। আর এখন জেডা স্মিথ মৌনতা ভেঙে তাঁর ইনস্টা পোস্টে লেখেন, 'এটা নিরমায়ের একটি মরশুম এবং আমি এটার জন্য এখানে রয়েছি।’ ক্যাপশনে জেডা এই লেখার পাশাপাশি হার্ট ও হাতজোড় করার ইমোজিও ব্যবহার করেছেন। তিনি ক্রিস রকের সঙ্গে তাঁর স্বামী উইল স্মিথের ঝগড়ার কথা উল্লেখ করেননি, তবে এই মন্তব্য যে উইল স্মিথের জন্য তা আর বলার অপেক্ষা রাখে না।

যদিও এই ঘটনার পর জল্পনা ওঠে যে ফিরিয়ে নেওয়া হতে পারে উইল স্মিথের অস্কার। সোমবার গভীর রাতে ফেসবুকে অভিনেতা লেখেন, 'কোনওরকম হিংসাই কাম্য নয়। কারণ, যে কোনও হিংসাই ধ্বংসাত্মক। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের রাতে আমি যে ব্যবহার করেছি যা অনুচিত। ওই ধরনের ব্যবহার করায় আমি লজ্জিত। কেউ আমাকে নিয়ে কোনওরকম মজা করলে সেটা মেনে নেওয়া আমার পেশার অংশ।
কিন্তু, ওইদিন জেডার অসুস্থতা নিয়ে মজার বিষয়টি আমি মেনে নিতে পারিনি। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এবং ওই ধরনের প্রতিক্রিয়া দিয়ে ফেলেছি।’ এরপর ক্রিস রক ও অ্যাকাডেমির উদ্দেশ্যে স্মিথ ক্ষমাও চেয়ে নেন। প্রসঙ্গত, স্ত্রী জেডার অসুস্থতা নিয়ে রসিকতা করাকে মেনে নিতে পারেননি উইল স্মিথ। তিনি ক্রিস রককে চড় মেরে স্পষ্ট করে জানিয়ে দেন যে তাঁর স্ত্রীকে এইসব থেকে দূরে রাখা হোক।
২০১৮ সালে, জেডা পিঙ্ক স্মিথ জানান যে তিনি অ্যালপেশিয়াতে আক্রান্ত, যে কারণে তাঁর চুল পরে গিয়েছে। ১৯৯৭ সালে জেডা পিঙ্ক বিয়ে করেন উইল স্মিথকে।












Click it and Unblock the Notifications