জ্যাকলিন-সিদ্ধর্থের এই নতুন পদক্ষেপ ঘিরে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন
রণবীর মাহিরার ঘনিষ্ঠতার খবর ছড়াতে না ছড়াতেই বলিউডে আরেক জুটির সম্পর্ক ঘিরে এলো নতুন খবর। খবর সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে।
রণবীর মাহিরার ঘনিষ্ঠতার খবর ছড়াতে না ছড়াতেই বলিউডে আরেক জুটির সম্পর্ক ঘিরে এলো নতুন খবর। খবর সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে।

জানা গিয়েছে, কিছুদিন আগেই জ্যাকলিন , সিদ্ধার্থের বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন। সিদ তখন দিল্লিতে শ্যুটিং-এ ব্যাস্ত ছিলেন। সেই সময়ে জ্যাকি সেখানে আসেন। ও সিদ্ধার্থের বাবা মায়ের সঙ্গে দিল্লিতে একসঙ্গে নৈশভোজও করেন।
সূত্রের খবর , আলিয়ার সঙ্গে ব্রেকআপের পর , জ্যাকলিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থের। জ্যাকলিনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গেও সিদ্ধার্থের পরিচয় করিয়ে দেন স্বয়ং জ্যাকিই। সব মিলিয়ে বলিউডে আরেকটি সম্পর্কের খবর আরও শক্তপোক্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Click it and Unblock the Notifications