'জ্যাকলিনকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে', বললেন একদা ঘণিষ্ঠ সলমন খান
কিছুদিন আগে পর্যন্তও বলিউডের 'মোস্ট এলিজেবল ব্যাচেলর' সলমন খানের সঙ্গে শ্রীলঙ্কা সুন্দরী জ্যাকলিনের ঘণিষ্ঠতা নিয়ে দুজনের প্রেমের গুজব ছড়িয়েছিল। কিন্তু এখন যা পরিস্থিত তাতে মনে হচ্ছে জ্যাকলিনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটুকুও আর নেইই।
জ্যাকলিনের সঙ্গে তাঁর অভিনীত ছবি কিক-এর সিকোয়েল নিয়ে কথা বলতে গিয়ে সলমন সবার সামমে বললেন সিনেমা থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে জ্যাকলিনকে।
কিক ছবির সময় থেকে জ্যাকলিন ও সলমনের ঘণিষ্ঠতা বাড়ে। শুটিং সেটে সময় পেলেই একান্তে সময় কাটাতেন দুজনে। যে কোনও জায়গাতেই একসঙ্গে দেখা যেত এই দুজনকে। কিন্তু জোর গুজব একে অপরের সঙ্গে কথাটাও বলেনন না এখন।
দুবাইয়ে আইবা পুরস্কার অনুষ্ঠানে সলমন বলেন, সাজিদ নাডিয়াড়ওয়ালা যিনি কিক ছবিটি বানিয়েছিলেন, তিনিই কিক ২-এর পরিচালনাও করবেন। যখনই হবে আমি আর সাজিদ কাজ করব। একথা বলার পরেই নিজস্ব কৌতুকের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সলমন বলেন, "যদিও জ্যাকলিন ওই সিনেমায় থাকবে না। ওকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে।"
কিন্তু সলমন ঘণিষ্ঠদের একাংশ মনে করছেন, যদিও মজার ছলেই একথা বলেছেন সলমন তবুও জ্যাকলিনের সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততার বহিঃপ্রকাশ শোনা গিয়েছে সলমনের মুখে। সলমনের মনে যা থাকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তা মজার ছলে বলে দেন সলমন।
কিন্তু এবিষয়ে কী বলবেন জ্যাকলিন?

সলমন-জ্যাকলিন
জ্যাকলিনের সঙ্গে একটি বলিউডের অনুষ্ঠানে সলমন খান।

ছবি
মিডিয়ার সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন সলমন ও জ্যাকলিন।

প্রচারে
কিক ছবির প্রচারে সলমন ও জ্যাকলিন।

রিয়্যালিটি শো
টেলিভিশনের একটি নাচের রিয়্যালিটি অনুষ্ঠানে একসঙ্গে সলমন ও জ্যাকলিন।

বিগ বস
বিগ বস-র মঞ্চে জ্যাকলিনের সঙ্গে ফ্লার্ট করছেন সলমন খান।

কিক প্রচার
ইউটিভি-তে একটি অনুষ্ঠানে জ্যাকলিন ও সলমন। জ্যাকলিনকে কোমরে আলতো করে ধরে রেখেছেন সলমন।

হারানো সুর
কিক ছবির সময় থেকে জ্যাকলিন ও সলমনের ঘণিষ্ঠতা বাড়ে। শুটিং সেটে সময় পেলেই একান্তে সময় কাটাতেন দুজনে। যে কোনও জায়গাতেই একসঙ্গে দেখা যেত এই দুজনকে। কিন্তু জোর গুজব একে অপরের সঙ্গে কথাটাও বলেনন না এখন।

মজার ছলে...তা বলে লাথি?
দুবাইয়ে আইবা পুরস্কার অনুষ্ঠানে সলমন বলেন, সাজিদ নাডিয়াড়ওয়ালা যিনি কিক ছবিটি বানিয়েছিলেন, তিনিই কিক ২-এর পরিচালনাও করবেন। যখনই হবে আমি আর সাজিদ কাজ করব। একথা বলার পরেই নিজস্ব কৌতুকের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সলমন বলেন, "যদিও জ্যাকলিন ওই সিনেমায় থাকবে না। ওকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে।"

চুম্বন
প্রকাশ্যেই সলমনের গালে চুমু খেলেন জ্যাকলিন।

সলমনের পালা
একটি অনুষ্ঠানে জ্যাকলিনের গালে ছোঁট ছোঁয়ালেন সল্লুভাই।

সেলফি
সলমনের সঙ্গে একান্ত মুহূর্তে জ্যাকলিন।

শুটিং সেটে
কিক ছবির শুটিংয়ের সেটে কখনও চা-টাও একা খেতেন না সলমন। সঙ্গে জ্যাকলিন থাকা চাই।

Click it and Unblock the Notifications