ইনস্টাগ্রামে নয়া রেকর্ড জ্যাকলিনের
মুম্বই, ১ মার্চ : ইনস্টাগ্রামে নয়া রেকর্ড গড়লেন 'কিক' খ্যাত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
নয়া এই স্যোশাল নেটওয়ার্কিং সাইটে ইতিমধ্যেই জ্যাকলিনের ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। অন্য আর একটি মাইক্রো-ব্লগিং সাইট ট্যুইটারেও তাঁর ভক্ত প্রায় ১৮ লক্ষের কাছাকাছি বলে জানিয়েছেন জ্যাকলিন।

২৯ বছর বয়সী এই শ্রীলঙ্কান সুন্দরী প্রতিমুহূর্তে নিজের ছবি ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ১০ লক্ষের ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়ার পর তাই স্বভাবতই উচ্ছ্বসিত জ্যাকলিন তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে এটাও জানিয়ে রেখেছেন যে, এই ঘটনাকে স্পেশাল করে তুলতে নিজের আরও কিছু ব্যক্তিগত ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করবেন।
২০০৯ সালে পরিচালক সুজয় ঘোষের 'আলাদিন' সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন জ্যাকলিন। সল্লু মিঁয়ার বিপরীতে কিক-এ অভিনয় করা ছাড়াও মার্ডার ২, রেস ২ ও হাউসফুল ২-য়ে তিনি অভিনয় করে নজর কেড়েছেন।
২০০৬ সালে জ্যাকলিন মিস শ্রীলঙ্কা ইউনিভার্স খেতাব জেতেন।












Click it and Unblock the Notifications