কৈশরের কোন কালে পেয়েছিলেন ভালোলাগার সেই কাঙ্খিত চুম্বন, নিজের মুখে ফাঁস করলেন জ্যাকলিন
মাত্র ১৪ বছর বয়সেই জ্যাকলিন প্রথমবার চুমু খান। আর সেই অনুভূতি ছিল এক্কেবারে আলাদা!
জীবনের প্রথম ছবি সুজয় ঘোষের 'আলাদিন'। তারপর ধিরে ধিরে প্রাক্তন প্রেমিক সাজিদ খানের হাত ধরে বলিউডে পা ফেলেছেন শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। বলিউডে এসেই একের পর এক ছবি দিয়ে নিজের জায়গা পাকা করারা জোর লড়াই চালাচ্ছেন সুন্দরী জ্যাকলিন।

ইতিমধ্যেই অক্ষয় কুমার , রনবীর কাপুরের মতো বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন 'জ্যাকি বেবি'! ফলে এই সুন্দরী সম্পর্কে তো কৌতূহল থাকবেই।

তাঁর জীবনের নানা ঘটনা বর্ণনা করতে গিয়ে জ্যাকলিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন মাত্র ১৪ বছর বয়সেই তিনি প্রথমবার চুমু খান। আর সেই অনুভূতি ছিল এক্কেবারে আলাদা!যতই হোক জীবনের প্রথম 'কিস' কী না! আরবের বাহারিনে থাকতে নিজের তৎকালীন বয়ফ্রেন্ডকে চুমু খেয়েছিলেন তিনি। এছাড়াও তিনি জানান, ছোটবেলায় তিনি খুবই কইয়েবইয়ে মেয়েছিলেন। খানিকটা দুষ্টুও ছিলেন বটে!












Click it and Unblock the Notifications