রিল নয় রিয়ালে!ট্রাফিক পুলিশের ভূমিকায় জ্যাকি, দেখুন ভিডিও
গাড়ির মেলা চারিদিকে । অনর্গল বেজে চলেছে হর্ন। কিন্তু কিছুতেই রাস্তার জ্যাম কাটানো যাচ্ছে না। এমন সময় গাড়ি থেকে নেমে পড়লেন নায়ক। রিল লাইফের নায়ক জ্যাকি শ্রফ।
গাড়ির মেলা চারিদিকে । অনর্গল বেজে চলেছে হর্ন। কিন্তু কিছুতেই রাস্তার জ্যাম কাটানো যাচ্ছে না। এমন সময় গাড়ি থেকে নেমে পড়লেন নায়ক। রিল লাইফের নায়ক জ্যাকি শ্রফ। রিল হোক বা রিয়াল, সবক্ষেত্রেই যে তিনি 'নায়ক' লখনউয়ের রাস্তায় তা আবার প্রমাণ করলেন জ্যাকি।

ঘটনাস্থল লখনউয়ের রুমি গেট এলাকা। রবিবারের বিকেলে সেখানে জমেছিল গাড়ির জ্যাম। ওই রাস্তায় সেই সময়ের জ্যামে আটকে গিয়েছিল অভিনেতা জ্যাকি শ্রফের গাড়ি। আর সেই সময় গাড়ি থেকে নেমে পড়েন জ্যাকি। নায়ককে রাস্তায় দেখে অবাক হয়ে যান পথচলতি বহু মানুষ। আশপাশের গাড়ি থেকে মুখ বার করে অনেকেই উঁকি মারতে থাকে। রাস্তায় জ্যামে আটকে থাকা গাড়িগুলিকে সরিয়ে রাস্তা সাফা করেন জ্যাকি নিজে।
Lucknow Traffic Control... pic.twitter.com/axCnD3DYQy
— Jackie Shroff (@bindasbhidu) July 22, 2018
গোটা ঘটনার ভিডিও করেন জনৈক ব্যক্তি। আর সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। লখনউতে 'প্রস্থানম' ছবির শ্যুটিং-এ রয়েছেন জ্যাকি শ্রফ। ছবির শ্যুটিং এর জন্য তিনি বজড ইমামবাড়ার দিকে যাচ্ছিলেন। আর যাওয়ার পথে জ্যাম পেয়েই রাস্তায় নেমে পড়েন জ্য়াকি।












Click it and Unblock the Notifications