সঞ্জয় দত্তের বায়োপিকে 'সুনীল দত্ত' হবেন জ্যাকি শ্রফ?

সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয় দত্তের বাবা, কিংবদন্তী অভিনেতা সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের জন্য স্ক্রিন টেস্ট দিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। যদিও এখনও এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়নি তাঁকে।

সঞ্জয় দত্তর বায়োপিক নিয়ে ইতিমধ্যে বলিউডে বেশ চর্চা শুরু হয়েছে। এবার এই ছবিতে সঞ্জয় দত্তের বাবা, কিংবদন্তী অভিনেতা সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের জন্য স্ক্রিন টেস্ট দিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। যদিও এই ছবির জন্য এখনও সুনীল দত্তের ভূমিকার জন্য এখওন জ্যাকি শ্রফকে চূড়ান্ত করা হয়নি বলেই সূত্রের তরফে জানানো হয়েছে।

রাজকুমার হিরানির এই ছবিতে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করা প্রসঙ্গে জ্যাকি শ্রফ বলেছেন, "আমি সুনীল দত্ত সাহেবের চরিত্রে জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। আমার কাছে এটাই বড় বিষয় যে এই চরিত্রে অভিনয়ের জন্য ওরা আমার নাম ভেবেছে। এই চরিত্রটি অভিনয় করা বেশ কঠিন। ওনার মতো আমাকে দেখতে লাগুক সে চেষ্টা আমি করব না, বরং চেষ্টা করব ওনার ম্যানারিজমকে অনুকরণ করতে।"

সঞ্জয় দত্তের বায়োপিকে 'সুনীল দত্ত' হবেন জ্যাকি শ্রফ?

জ্যাকি শ্রফের কথায়, "বেশ কিছু অনুষ্ঠানে আমার ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রথমবার বাবার (সঞ্জয় দত্তের নাম) বাড়িতেই আমার সুনীল সাহেবের সঙ্গে দেখা হয়। বাবাই আলাপ করিয়ে দিয়েছিল।"

সূত্রের খবর অনুযায়ী, সুনীল দত্তের চরিত্রের জন্য বলিউডের বরিষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চন এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দুজনেই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জ্যাকি জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী জানুয়ারি মাস থেকেই ছবির শুটুংয়ের কাজ শুরু করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+