'বিয়ে' থেকে 'শ্রাদ্ধ' করিয়ে দেওয়া 'অভয় সিং' সিদ্ধার্থ কোন প্যাঁচে পড়লেন! ভিডিও ট্রেন্ডে
'হাঁসি তো ফাঁসি'তে দুই তারকার লুক ছিল এক্কেবারে শহুরে। আর এবার 'দেশি'স্ট্রাইলে ধরা দিতে চলেছেন পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি 'জবড়িয়া জোড়ি' র ট্রেলার মুক্তি পেল আজ।
'হাসি তো ফাঁসি'তে দুই তারকার লুক ছিল এক্কেবারে শহুরে। আর এবার 'দেশি'স্ট্রাইলে ধরা দিতে চলেছেন পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি 'জবড়িয়া জোড়ি' র ট্রেলার মুক্তি পেল আজ।

ছবির গল্পের প্রেক্ষাপট রাজস্থান। সেখানে কোথাও পণের দাবিতে বেঁকে বসে পাত্র পক্ষ, কোথাওবা মেয়ের বিয়ে আটকে যায় বিভিন্ন কারণে। আর এরকম পরিস্থিতিতে অবতীর্ণ হন অভয় সিং (সিদ্ধার্থ মালহোত্রা)। এই সিদ্ধার্থের সঙ্গেই প্রেমে পড়ে যান এলাকার এক সিংহবিক্রমে চলা মহিলা বাবলি(পরিণীতি)। শুরু হয় যুদ্ধ আর প্রেমের লড়াই।
ফের একবার হাসির মোড়কে এক সামাজিক বার্তা দিতে চলেছে আরও একটি বলিউড ফিল্ম। সামাজিক বার্তার পাশাপাশি, এই প্রেম আর যুদ্ধের লড়াইও তুলে ধরতে চলেছে। সবমিলিয়ে 'জবড়িয়া জোড়ি'কে স্ক্রিনে দেখবার অপেক্ষায় দর্শকরা। আগামী ২ রা অগাস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি।












Click it and Unblock the Notifications