৫৩ বছর বয়সে জাভেদ জাফরি যা করলেন তা প্রেরণা যোগাবে আপনাকেও

৫৩ বছর বয়সে এইট প্যাক অ্যাবসের অধিকারী জাভেদ জাফরি। তাঁর শরীরচর্চা সম্পর্কে জানতে আগ্রহী রাজনৈতিক নেতাও।

তাঁর নাচ একসময়ে মুগ্ধ করেছে ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের। বলিউডে তিনিই নিয়ে এসেছেন রক এন রোল। খুব বেশি ছবি না করলেও তাঁর অভিনয় মনে দাগ কেটেছে। তিনি জাভেদ জাফরি। সুদর্শন, সুপুরুষ জাভেদ জাফরিকে বেশ কিছুদিন ধরেই বড় পর্দায় আর দেখা যাচ্ছে না। কারণ তিনি এখন ব্যস্ত মীরা নায়ারের ছবি মনসুন ওয়েডিং মঞ্চস্থ করতে । এবং তার প্রস্তুতি নিতে গিয়ে ৫৩ বছর বয়সে তিনি যা করে ফেললেন তা দেখে অবাক হতেই হবে। এই বয়সে তিনি এখন এইট প্যাক অ্যাবসের অধিকারী। সম্প্রতি নিজের ছবি টুইট করেছেন তিনি।

ফিটনেসের ওপর চূড়ান্ত মনোযোগ দিলেও কোনওদিনই জাভেদকে বেয়ার বডি বা শার্টলেস অবতারে দেখা যায়নি। কিন্তু তাঁর এই নতুন চেহারায় রীতিমত চমকে উঠেছে শুধুমাত্র বলিউডই নয়, রাজনৈতিক মহলও । জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তো টুইট করে জানতেই চাইলেন জাভেদের ডায়েট চার্ট ও ওয়ার্ক আউট প্ল্যান।

মঞ্চে মীরা নায়ারের মনসুন ওয়েডিং ছবির ললিত ভার্মার চরিত্রটিতে অভিনয় করতে চলেছেন জাভেদ জাফরি। ছবিতে এই চরিত্রটি করেছিলেন নাসিরউদ্দিন শাহ। তবে এইট প্যাক অ্যাবস নিয়ে ললিত ভার্মার চরিত্রে তিনি একটু বেমানানই লাগছেন বলে মত সিনেপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+