জাগো উমা! সৃজিতের ছবির এই গানের ভিডিও মুহুর্তে ইন্টারনেট মাতাচ্ছে
আরও একবার স্পর্ধাকে জাগিয়ে তোলার ডাক, আরও একবার বিস্ময়কে জাগিয়ে তোলার ডাক। আরও একবার শেষ চেষ্টায় কোনও রকমে অসাধ্যকে সাধ্যের মনে আনার ডাক! এই অসাধ্য পূরণে চাই আত্মাশক্তি।
আরও একবার স্পর্ধাকে জাগিয়ে তোলার ডাক, আরও একবার বিস্ময়কে জাগিয়ে তোলার ডাক। আরও একবার শেষ চেষ্টায় কোনও রকমে অসাধ্যকে সাধ্যের মনে আনার ডাক! এই অসাধ্য পূরণে চাই আত্মাশক্তি। আর সেই শক্তিকেই আহ্বান করছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা'-র নতুন গান 'জাগো উমা'।

বাঙালির ঘরে উমা আসা মানেই ঘরের মেয়ে আসা। উমার আগমণ মানেই শক্তির আরাধনা শুরু হওয়া। এই সমস্ত আবেগকে তুলে ধরে মানবী উমার কাহিনি বলছে যীশু সেনগুপ্ত অভিনীত , সৃজিত মুখোপাধ্যায়ে পরিচালিত ছবি 'উমা'। ছবির সাম্প্রতিক গানটি মুক্তি পেতেই তা ইন্টারনেটে মন মজিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালির। গানটির লঞ্চ করেত গতকালই উমা-র গোটা টিম হাজির হয় বালিগঞ্জ দুর্গাবাড়িতে । ইতিমধ্যেই 'আলস্য', 'হারিয়ে যাওয়ার গান', "এসো বন্ধু" গানগুলি বেশ হিট হয়েছে।
এদিকে, 'জাগো উমা' গানটি গেয়েছেন রূপঙ্কর। সুর দিয়েছেন অনুপম রায়। 'উমা' ছবিটিতে প্রথমবার স্ক্রিনে দেখা যাবে যীশু কন্যা সারা সেনগুপ্তকে। সারা এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র। যীশু ও সারা ছাড়াও ছবিতে রয়েছেন একাধিক তারকা, অঞ্জন দত্ত, বাবুল সুপ্রি, অনির্বান ভট্টাচার্য, সায়ন্তিকা, গার্গী রায়চৌধুরী সহ অনেকে।












Click it and Unblock the Notifications