Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলমনের জন্মদিনে কী উপহার দেবেন জানালেন লুলিয়া ভানতুর

আগামী ২৭ ডিসেম্বর সলমনের জন্মদিনে উপস্থিত থাকবেন বান্ধবী তথা প্রেমিকা বলে পরিচিত রোমানিয়ান মডেল লুলিয়া ভানতুরও। আর এই জন্মদিনে তিনি কী প্ল্যান করেছেন সলমনের জন্য তা খোলসা না করলেও ঘুরিয়ে উত্তর দিয়েছেন

মুম্বই, ২০ ডিসেম্বর : আগামী ২৭ ডিসেম্বর ৫১ বছরের জন্মদিন পালন করতে চলেছেন বলিউড সুপারস্টার সলমন খান। মুম্বইয়ে তাঁর পানভেল ফার্ম হাউসে সেদিন তারকার মেলা বসে যাবে তা বলাই বাহুল্য।

সলমনের প্রতিটি জন্মদিনেই পরিবারের সকল সদস্যদের পাশাপাশি পারিবারিক ও সিনেমা জগতের বন্ধুরা জড়ো হয়ে পার্টি করেন, হুল্লোড়ে মাতেন। এবছর আরও স্পেশাল কিছু সারপ্রাইজ পেতে পারেন সলমন। এমনটাই জানা গিয়েছে।

সলমনের জন্মদিনে কী উপহার দেবেন জানালেন লুলিয়া ভানতুর

জন্মদিনে উপস্থিত থাকবেন সলমনের বান্ধবী তথা প্রেমিকা বলে পরিচিত রোমানিয়ান মডেল লুলিয়া ভানতুরও। আর এই জন্মদিনে তিনি কী প্ল্যান করেছেন সলমনের জন্য তা খোলসা না করলেও ঘুরিয়ে উত্তর দিয়েছেন লুলিয়া।

তিনি জানিয়েছেন, সলমনের জন্মদিনে নিজের সমস্ত ভালোবাসা ও সম্মান কিনি সলমনকে উপহার দিতে চান। এর পিছনে কি অর্থ রয়েছে তা খোলসা না করলেও লুলিয়া আর সলমনের সম্পর্ক যে শুধু বন্ধুত্বের নয় তা বলিউডের সকলেই এখন একবাক্যে স্বীকার করছেন।

গত বছরের জন্মদিনের আগে লুলিয়াকে নিয়ে বিস্তর গুঞ্জন তৈরি হয়েছিল। সলমন আর লুলিয়া খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এমনও খবর রটেছিল। তবে সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে ফের একটা জন্মদিনের উৎসব পালন করতে চলেছেন সলমন। তবে তিনি বিয়ে করে ও কাকে করবেন তা যেন এখনও রহস্যই রয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+