বিশ্বকাপ ফুটবল থেকে টেনিসে বুঁদ জয়ের এই ছবিটি দেখেছেন কি

বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দুনিয়া। আজ সেই উন্মাদনার চূড়ান্ত পর্যায় মিশে যেতে চলেছে ফাইনাল ম্যাচে। ফুটবল ঘিরে উচ্ছ্বাসে বুঁদ সঙ্গীত পরিচালক জয় সরকারও।

বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দুনিয়া। আজ সেই উন্মাদনার চূড়ান্ত পর্যায় মিশে যেতে চলেছে ফাইনাল ম্যাচে। ফুটবল ঘিরে উচ্ছ্বাসে বুঁদ সঙ্গীত পরিচালক জয় সরকারও। ইতিমধ্যেই তিনি তাঁর বিদেশ সফরের তালিকায় জুড়ে দিয়েছেন ইংল্যান্ডে আয়োজিত ক্রিকেট ম্যাচ থেকে ফুটবল ম্যাচের আসর। আর মাঠে দর্শক আসনে বসে খেলার উন্মাদনা উপভোগ করে চলেছেন তিনি।

বিশ্বকাপ ফুটবল থেকে টেনিসে বুঁদ জয়ের এই ছবিটি দেখেছেন কি!

জয় জানাচ্ছেন , প্রথমে তিনি টেনিসের মজা উপভোগ করেন উইম্বলডনে, এরপর রাশিয়ায় দেখেন সেমিফাইনালে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচ, এরপর ভারত-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ দেখার কথা রয়েছে তাঁর। বাংলার এই স্বনামধন্য সঙ্গীত পরিচালক যে ফুটবল বিশ্বকাপ ঘিরে কতটা উন্মাদনায় ফুটছেন, ,তা আগেই জানিয়েছিলেন। তবে, সেই আনন্দের মধ্যেই তিনি মিশিয়ে দিয়েছেন বিদেশের মাঠে বসে ক্রিকেট ও টেনিস দেখার অনুভূতিকে।

At Charles Darwin’s house where he lived from 1842 to 1906 #uk #broomley #summer2018

A post shared by Joy Sarkar (@joythejoyous) on

এমন এক অভিজ্ঞতার পর জয় জানাচ্ছেন, 'এই মুহূর্তে টপ অফ দ্যা ওয়ার্ল্ড ফিল হচ্ছে, এত কম সময়ের মধ্যে এত কিছু খেলা দেখতে পেরে ভালো লাগছে। ' জয় জানাচ্ছেন, ক্রিকেট হোক বা ফুটবল , ভালো খেলা দেখবার মজা তিনি কখনওই ছাড়তে রাজি নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+