মধুমাসে মিমিকে ডজ, জুটি বেঁধে পথ চলার অঙ্গীকার রাজ-শুভশ্রী-র

রাজ চক্রবর্তী ও মিমি-র এনগেজমেন্ট হয়ে গেল। মিমি রইলেন না চিত্রনাট্যে। হল রেজিস্ট্রি বিয়েও।

আর নয় গুনগুন , এবার মধুমাসে সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার ঘোষণা করে ফেললেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এনগেজমেন্ট -রেজিস্ট্রি সবকিছু হয়ে গেল গোপনে।

জুটি বেঁধে পথ চলার অঙ্গীকার রাজ-শুভশ্রী-র

চড়াই -উতরাই পথ পেরিয়ে ঠিক মিলে গেলেন দুই প্রেমী। বেশ কয়েক বছর ধরেই এই দুই প্রেমিক-প্রেমিকা -র লাভ কেমিস্ট্রি টলিগঞ্জের সবার চোখেই ধরা পড়েছিল। অস্বীকার করেননি শুভশ্রী ও রাজও। একটা সময় কার্যত বিয়ের দিনটা ঘোষণাই বাকি ছিল। কিন্তু হঠাৎই কাহানিতে টুইস্ট। টলি মহলের জোর গসিপ শুরু হয় রাজের সঙ্গে সম্পর্ক রয়েছে মিমি-রও। আর রাজ -শুভশ্রীর বিয়ের কথা শুনেই তিনি নাকি আত্মহত্যা করতে গেছেন।

এরপর হঠাৎই চাপা পড়ে যায় রাজ-শুভশ্রীর বিয়ের জল্পনা, বলা ভালো খানিকটা যেন সুর কেটে যায়। এরপর হঠাৎ কী হল তা নিয়ে কিন্তু কোথাও কোনও আলোচনা ছিল না। শুভশ্রীকে কোনও অনুষ্ঠান বা সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হলে হেসে বলতেন বিয়ে করার খুব ইচ্ছা। করলেই জানতে পারবেন। তখন সংবাদমাধ্যম বিন্দুমাত্র আঁচও করতে পারেনি তলে তলে কী পাকছে। আর সেটা ঘোষণা হল ৬ মার্চ, বাংলা ক্যালেন্ডারের পাতায় ২১ ফ্লাগুন বাগদান পর্ব সারা হয়ে গেল রাজ -শুভশ্রীর। রাজ নিজেই নিজের টুইটার অ্যাকাউন্টে খবর নিশ্চিত করেন।

রাজের আনন্দপুরে আর্বনার ফ্ল্যাটে হয় অনুষ্ঠান। নিমন্ত্রিত একেবারেই রাজের কাছের লোকজন। ঘটনায় অনেকটা বিরুষ্কার বিয়ের ছায়া দেখা যাচ্ছে। তবে তাদেরটা অবশ্য আঁচ করা গিয়েছিল। কিন্তু এরা একেবারে ছুপে রুস্তম বেরোলেন।

তবে মিমি বোধহয় তাঁর বধুঁয়া যে দাগা দিতে চলেছে তা আঁচ করেছিলেন কারণ তাঁর দুদিন আগের টুইট পোস্ট বার্তা দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন যাঁরা তাঁর মানসিক স্বাস্থ্য ভালো রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+