নবাব পরিবারে খুশির আমেজ, করিনার পর এবার মা হলেন সোহা
মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে আজ সোহা এক কন্যা সন্তানের জন্ম দেন।
নবাব বংশে আরেক খুশির খবর। নবাব পুত্রবধু করিনা মা হওয়ার পর, এবার নবাব বংশের মেয়ে সোহা জন্ম দিলেন সন্তানের। মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে আজ তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন।

We are over the moon to share we have been blessed with a beautiful baby girl on this auspicious day Thank you for the love&blessings
— kunal kemmu (@kunalkemmu) September 29, 2017
এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার পরই নিজের বেবি বাম্প নিয়ে ছবি দিয়েছিলেন সোহা। সেই সময়ে তাঁর ডায়েট ও জিম সেশনেরও বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তাঁর বেবি শাওয়ারের ছবিও বেশ কিছুদিন ধরেই ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়ায়। এপর্যন্ত সইফিনা পুত্র তৈমুরকে নিয়ে বেশ শোরগোল ছিল সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে। এবার তৈমুরের বোনকে নিয়ে যে কতটা মাজে থাকে সোশ্যাল মিডিয়া সেটাই দেখার।












Click it and Unblock the Notifications