Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কল্পনা চাওলার বায়োপিকে দেখা যাবে এই অভিনেত্রীকে!

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর কল্পনা চাওয়ালার কথা কে না জানেন। কল্পনার জীবনী যে বড় পর্দায় তুলে ধরা হবে তা আগেই জানিয়েছিল ভায়াকম ১৮। এবার জানা গেল এই ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর কল্পনা চাওয়ালার কথা কে না জানেন। কল্পনা চাওলার জীবনী যে বড় পর্দায় তুলে ধরা হবে তা গত বছরের শেষের দিকেই জানিয়ে দিয়েছিল ভায়াকম ১৮। তবে এই ছবিতে অভিনয় কাদের দেখা যাবে তা তখন জানা যায়নি। তবে এবার কল্পনা চাওলার চরিত্রে অভিনয় করতে যে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যেতে পারে তা প্রায় একপ্রকার নিশ্চিত।

বলিউডের জয় গঙ্গাজল ছবিতে শেষবার দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তাও গত বছরের শুরুর দিকে। তাকপর থেকে হলিউডের ধারাবাহিক কোয়ান্টিকো এবং হলিউডের প্রথম ছবি বেওয়াচ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা যে বলিউডে নজর দিতে পারেনেনি। কিন্তু হাত ফাঁকা হতেই ঘরের টানে ফিরে এসেছেন পিগি চপস।

কল্পনা চাওলার বায়োপিকে দেখা যাবে এই অভিনেত্রীকে!

সূত্রের খবর কল্পনা চাওলার বায়োপিক পার্পল পেবল পিকচারের ব্যানারে প্রযোজনাও করতে চান প্রিয়াঙ্কা। যদিও তা হচ্ছে না। নতুন প্রযোজক সংস্থা গেটওয়ে এই ছবির প্রযোজনা করবেন।

এই ছবির পরিচালনায় দেখা যাবে নবাগতা পরিচালক প্রিয়া মিশ্রকে। প্রিয়া জানিয়েছেন গত ৭ বছর ধরে এই নিয়ে গবেষণা করছেন তিনি। কল্পনা চাওলার বাবা-মায়ের সঙ্গেও তিনি দেখা করছেন, তাঁরাও এই ছবির জন্য সবুজ সঙ্কেত দিয়েছেন।

কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা নভশ্চর হিসাবে মহাকাশে গিয়েছিলেন। ১৯৯৭ সালে স্পেস শাটল কলম্বিয়ায় মিশন স্পেশালিস্ট এবং রোবোটিক আর্ম অপারেটর হিসাবে গিয়েছিলেন। ২০০৩ সালে স্পেস শাটল কলম্বিয়ার দুর্ঘটনায় মৃত ৭ জনের মধ্য কল্পনা চাওলা ছিলেন অন্যতম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+