দাদা শাহিদের জন্য ফিল্মের অফার ছাড়তে হয় ইশানকে ! জানুন আসল কারণটি
শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে খুব শিঘ্রই দেখা যেতে চলেছে ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউড'-এ।
শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে খুব শিঘ্রই দেখা যেতে চলেছে ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউড'-এ। এরপর জাহ্নবী কাপুরের সঙ্গে আসতে চলেছে তাঁর ফিল্ম 'ধড়ক'। তবে এর আগেও বহু ফিল্মের অফার এসেছিল শাহিদের ভাই ঈশানের কাছে। কিন্তু সেই সব ছবি ফিরিয়ে দেন ইশান!

শাহিদের সৎ ভাই ঈশান । অভিনেত্রী নীলিমা আজমির ছেলে ঈশান। আর এহেন তারকারপুত্র একটু বড় হতেই আসতে থাকে একাধিক ফিল্মের অফার। কিন্তু ঈশান জানাচ্ছেন , সেই সমস্ত ছবি তিনি করতে চাননি। তার কারণ হল, ছবিগুলির অফার আসতেই ঈশান বুঝে গিয়েছিলেন যে, সেগুলি তাঁর দাদা শাহিদ ও মা নীলিমা আজমির স্টারডমের জন্য। আর এটি বুঝতে পেরে সরে এসেছিলেন ঈশান।
এরপরবর্তীকালে ইরানি পরিচালক তথা স্বনামধন্য আন্তর্জাতিক পরিচালক মাজিদ মাজিদির ছবি তে সুযোগ পেয়ে যান ঈশান। তারপরই আসে করণ জোহরের 'ধড়ক' ছবিটির জন্য় ডাক। সব মিলিয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এই উঠতি তারকাকে । আপাতাত 'বিয়ন্ড দ্য ক্লাউড' ছবির মুক্তির দিকে তাকিয়ে ঈশানের গোটা পরিবার।












Click it and Unblock the Notifications