বর আসতেই হইচই শুরু আম্বানি বাসভবনে! প্রণব মুখোপাধ্যায় থেকে হিলারি ক্লিন্টন হাজির ইশার বিয়েতে

মুম্বইয়ের 'আন্টিলিয়া' এই মুহূর্তে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে। মুকেশ আম্বানির এই বাসভবনে আজ আয়োজিত হচ্ছে মেয়ে ইশা আম্বানির রাজকীয় বিয়ে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছে বর বেশে আনন্দ পিরামল।

মুম্বইয়ের 'আন্টিলিয়া' এই মুহূর্তে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে। মুকেশ আম্বানির এই বাসভবনে আজ আয়োজিত হচ্ছে মেয়ে ইশা আম্বানির রাজকীয় বিয়ে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছে বর বেশে আনন্দ পিরামল। বিখ্যাব হিরে ব্যবসায়ী তথা নামী শিল্পপতি পিরামল পরিবারের সন্তান আনন্দের সঙ্গে এদিন সাত পাকে বাধা পড়ে চলেছেন আম্বানি কন্যা ইশা।

তৈরি কনেপক্ষ!

এদিন কাকা অনিল আম্বানির সঙ্গে দেখা যায় তাঁর ভাইপো আকাশ ও অনন্ত আম্বানিকে। উল্লেখ্য, আকাশের হবু স্ত্রী শ্লোকা ও অনন্তের বান্ধবী রাধিকা মার্চেন্টকেও এদিনের অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা যায়।

বরযাত্রীর নাচ

আন্টিলিয়ায় আনন্দ পৌঁছতেই শুরু হয়ে যায় তাঁর রাজকীয় অর্ভ্যথনা। তাঁকে ঘিরে আড়ম্বর সমারোহে মেতে ওঠে গোটা আম্বানি পরিবার। বিয়ে ঘিরে একাধিক ভিডিও ভাইরাল হয়ে যায়। এক ভিডিওতে দেখা যায় আনন্দের বাবা শিল্পপতি অজয় পিরামল বরযাত্রীদের সঙ্গে নিয়ে নাচে মগ্ল হয়ে প্রবেশ করছেন আন্টিলিয়ায়।

রাজনৈতিক ব্যক্তত্বরা হাজির

একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সমারোহে আজ মাতোয়ারা মুম্বিয়ের আন্টিলিয়া। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। পৌঁছেছেন প্রাক্তন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন।

হাজির বচ্চন পরিবার

স্ত্রী জয়া ও মেয়ে শ্বেতাকে নিয়ে ইশার বিয়েতে হাজির অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন শ্বেতার মেয়েও।

অতিথি যখন প্রণব মুখোপাধ্যায়

আম্বানি পরিবারের দীর্ঘদিনের বন্ধু প্রণব মুখোপাধ্য়ায়। মুকেশ-অনিল-এর বাবা ধীরুভাই আম্বানির সঙ্গে ছিল তাঁর বিশেষ নৈকট্য।

রাত যত বাড়ছে ততই বাড়ছে অতিথিদের আনাগোনা

এই অতিথিদের তালিকায় কে নেই! ঐশ্বর্যা, অভিষেক থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, সচিন তেন্ডুলকর, অঞ্জলি তেন্ডুলকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+