ইশার বিয়েতে চাঁদের হাট! হাজির ঐশ্বর্য থেকে দীপবীর-সলমন-শাহরুখ, দেখুন অ্যালবাম

২০১৮ সালের 'ব্লকবাস্টার বিয়ে'-র তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইশা অম্বানি-আনন্দ পিরামলের রাজকীয় বিয়ে। এলাহি আয়োজনের এই বিয়েতে আমন্ত্রিতের তালিকায় কার্যত বাদ যাননি বলিউডের কোনও নামী তারকাই।

২০১৮ সালের 'ব্লকবাস্টার বিয়ে'-র তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইশা অম্বানি-আনন্দ পিরামলের রাজকীয় বিয়ে। এলাহি আয়োজনের এই বিয়েতে আমন্ত্রিতের তালিকায় কার্যত বাদ যাননি বলিউডের কোনও নামী তারকাই। অনেকেই মন্তব্য করেছেন , এই বিয়ে যেন কোনও ফিল্মের অ্যাওয়র্ড শোএর থেকে কিছু কম নয়। সব মিলিয়ে জমজমাট ছিল ১২ ডিসেম্বর মুম্বইতে ইশার বিয়ের রাত।

কাপুর পরিবার

এদিন মেয়ে জাহ্নবী ও খুশি কাপুরকে সঙ্গে নিয়ে ইশার বিয়ের মণ্ডপে পৌঁছন বনি কাপুর। বনি ও তাঁর দুই মেয়ের ফ্যাশন স্টেটমেন্ট এদিন অনেকেরই আলোচনার বিষয় হয়ে ওঠে। সোনমরে ফ্যাশন স্টেমটমেন্ট এদিনও চর্চায় উঠে আসে।

দীপবীর

বিয়ের পর ইশার বিয়ের সঙ্গীত পর্টিতে দেখা গিয়েছিল দীপিকা ও রণবীরকে। তারপর ইশার বিয়েতে ফের একবার দেখা গেল এই তারকা জুটিকে।

সইফ-করিনা-করিশ্মা

এদিনের পার্টিতে করিশ্মা ও করিনাকে সঙ্গে নিয়ে পৌঁছেতে দেখা যায় সইফ আলি খানকে। রাজকীয় সাজের গ্ল্যামারে এদিন মাত করে দেন করিশ্মা ও করিনা।

সোনম -অনিল

মেয়ে সোনম কাপুরকে নিয়ে এদিন অনিল কাপুরকে দেখা যায় অনুষ্ঠানের আসরে পৌঁছতে।

শিল্পা শেট্টি

এদিন ঝলমলে পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টিও।

শাহরুখ-সলমন

ইশার বিয়ের পার্টিতে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাহরুখ থেকে সলমন। এদিন শাহরুখ, সলমন, শাহিদও নজর কেড়েছেন নিজেদের মত করে।

বচ্চন পরিবার

মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে এদিন ঐশ্বর্য রাই ও অভিষেককে দেখা যায় আন্টিলিয়ায়। সেই ছবিও ভাইরাল হয়ে যায়।

প্রিয়ঙ্কা-নিক !

এদিন প্রিয়ঙ্কা ও নিক জোনাস নজর কেড়েছেন। সেই ছবিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আলিয়া ভাট

আলিয়া ভাট এদিনের সাজে নজর কাড়লেও তাঁর সঙ্গে দেখা যায়নি রণবীর কাপুরকে। ফলে রণবীর আলিয়াকে নিয়ে আলোচনা কিছুটা চলতেই থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+