ইশার বিয়ে উপলক্ষ্যে উদয়পুরে সলমন-ঐশ্বর্য! আম্বানিদের পার্টি ঘিরে সাজো সাজো রব, দেখুন ছবি

বলিউডে পর পর দুটি হাইপ্রোফাইল বিয়ে সম্পন্ন হতেই এবার খবরের শিরানাম কাড়ছে শিল্পপতি মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির বিয়ে।

বলিউডে পর পর দুটি হাইপ্রোফাইল বিয়ে সম্পন্ন হতেই এবার খবরের শিরানাম কাড়ছে শিল্পপতি মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির বিয়ে।ইতিমধ্যেই বিয়ের প্রি-ওয়েডিং পার্টির আয়োজন শুরু হয়ে গিয়েছে রাজস্থানের উদয়পুরে। জয়পুর বিমানবন্দর থেকে একাধিক চার্টার্ড বিমানে পার্টির ডেস্টিনেশনের দিকে উড়ে যাচ্ছেন আমন্ত্রিতরা। শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দের সঙ্গে ইশার বিয়ের আগে ১০ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানে আয়োজন করা হয়েছে রাজকীয় সমারোহের। সেখানে ক্রমেই উপস্থিত হতে শুরু করেছেন বলিউড তারকারা।

নিক-প্রিয়ঙ্কা

বিয়ের পর পর ফের একবার রাজস্থানে নিকয়াঙ্কা। এবার ইশা আম্বানির বিয়ের পার্টিতে যোগ দিতে উদয়পুর পৌঁছলেন প্রিয়ঙ্কা-নিক।

মেয়ে জিভাকে নিয়ে সাক্ষী

জয়পুর বিমানবন্দরে এদিন সকালেই এস পৌঁছন 'মিসেস ধোনি' সাক্ষী। সঙ্গে ছিল ছোট্ট জিভা।

বলিউড সুলতান


উদয়পুরে এদিন সকালেই বিমানবন্দে দেখা যায় বলিউড সুলতান সলমন খানকে। ইশার প্রিওয়েডিং পার্টিতে আসর মাতাতে চলেছেন তিনিও।

এসে পৌঁছেছেন সস্ত্রীক আমির খান

এদিন জয়পুরে দেখা যায় সস্ত্রীক আমির খানকেও। ট্র্যাডিশনাল সাজে এদিন মাতিয়ে দেন খান দম্পতি।

বিদ্যা বালান

স্বামী আদিত্য রয় কাপুরের সঙ্গে এদিন জয়পুরে পৌঁছন বিদ্যা বালান।

উদয়পুরে সচিন

এদিন ইশার বিয়ে উপলক্ষ্য়ে উদয়পুরে সস্ত্রীক পৌঁছন সচিন তেন্ডুলকর। বিমানবন্দরে তাঁকে ঘিরেও বেশ হইচই দেখা যায়।

ঐশ্বর্য রাই

অভিনেত্রী ঐশ্বর্য রাইকে এদিন তাঁর স্বামী অভিষেকের সঙ্গে পৌঁছতে দেখা যায় উদয়পুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+