ইশার বিয়েতে প্রিয়ঙ্কা-শাহরুখ থেকে বেয়ন্সের নাচ ! ভাঙড়া-গরবার ভিডিও মাতাচ্ছে ইন্টারনেট

গত ৭ ডিসেম্বর থেকে দেশ বিদেশের একাধিক নামী দামী ব্যক্তিত্বদের একমাত্র গন্তব্য রাজস্থানের উদয়পুর।

গত ৭ ডিসেম্বর থেকে দেশ বিদেশের একাধিক নামী দামী ব্যক্তিত্বদের একমাত্র গন্তব্য রাজস্থানের উদয়পুর। ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ের প্রি ওয়েডিং পার্টির আসরে রীতিমত রাজকীয় সাজে সেটে ওঠে গোটা উদয়পুর। সমারোহে নিমন্ত্রিত ছিলেন বলিউড তারকারাও। হজির ছিলেন আন্তার্জাতিক পপ স্টার বেয়ন্সে। আসরের একাধিক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রণবীরের 'খালিবালি'!

পার্টির মেজাজ যেদিকেই যাক, রণবীর সিং কিন্তু ছিলেন নিজের তালে। সদ্য বিবাহিত এই বলিউড স্টারকে রবিবারের সন্ধ্যায় দেখা গেল 'খালিবালি' গানের তালে!

গরবার তালে দীপিকা !

পার্টিতে গরবা গান শুরু হতেই নাচের তালে মেতে উঠতে দেখা যায় বলিউড ডিভা তথা রণবীর সিং এর ঘরনী দীপিকা পাড়ুকোনকে।

বেয়ন্সের নাচে মাতোয়ারা আসর!

রবিবাসরীয় সন্ধ্যায় সন্দীপ খোসলার ডিজাইনের পোশাকে নাচের তালে মেতে ওঠেন পপ স্টার বিয়ন্সে। সেই ভিডিও আপাতত মাতাচ্ছে ইন্টারনেট!

শাহরুখের 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড'!

শাহরুখ খান এদিন আসতেই মেতে ওঠে স্টেজ। জীবনসঙ্গিনী গৌরীকে নিয়ে মঞ্চে নাচের তালে মেতে ওঠেন বলিউডের কিং খান।

সলমন-আমিরদের নাচ!

সলমন , খান থেকে আমির খান এদিনের রাতে সকলেই হাজির হন পার্টিতে। বলিউড তারকাদের সঙ্গে নাচের আসরে মাতেন আম্বানি পরিবারর সদস্যরাও।

প্রিয়ঙ্কা-আনন্দ পিরামলের নাচ

প্রিয়ঙ্কা চোপড়াও এদিন 'দেশি গার্ল' -এর তালে মঞ্চ মাতিয়ে দেন। আনন্দ পিরামলকে স্টেজে তুলে এনে নাচতে থাকেন প্রিয়ঙ্কা।

ঐশ্বর্য-অভিষেক!

ধীরুভাই আম্বানির জীবনী নিয়ে তৈরি ছবি 'গুরু'-এর এক বিখ্যাত গানের তালে এদিন অ্যাশকে নাচতে দেখা যায়। মঞ্চে তাঁকে যোগ্য সঙ্গত দেন স্বামী অভিষেক।

আকাশ আম্বানির গরবা!

মুকেশ পুত্র আকাশ আম্বানিকে এদিন দেখা যায় গরবা নাচের তালে মেতে উঠতে। এক্কেবারে আর চারপাঁচজন গুজরাতির মতোই এদিন তিনি নাচের ছন্দে মেতে ওঠেন।

পার্টিতে ভাঙরা

এদিন রাতের পার্টিতে ভাঙরার ছন্দে মেতে ওঠেন বলিউডে একাধিক তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+