যশ কি এবার নয়া পোস্টে কোনও সংঘাতের ইঙ্গিত দিয়ে রাখলেন? বিস্ফোরক বার্তায় উঠল পরিবার প্রসঙ্গ
যশ কি এবার নয়া পোস্টে কোনও সংঘাতের ইঙ্গিত দিয়ে রাখলেন? বিস্ফোরক বার্তায় উঠল পরিবার প্রসঙ্গ
ইন্ডাস্ট্রির ইতিউতি শোনা যাচ্ছে ফের একবার অভিনয়ে মনোনিবেশ করতে চাইছেন যশ। তবে এবার ছোট পর্দাতে কোনও তাবড় ভূমিকায় যশ আসতে চাইছেন বলে একাধিক মিডিয়া রিপোর্টও সামনে আসছে। ইতিমধ্যেই নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে টলিউড। তার মাঝেই বোমা ফাটানো পোস্টে যশ দিলেন বড় বার্তা।

যশের বিস্ফোরক পোস্ট
এদিন ইনস্টাগ্রামে যশ দাশগুপ্ত লিখেছেন, 'আমি পরিবারের ব্ল্যাক শিপ হতে পারি , তবে কয়েকজন পরিবারে নিজেদের হোয়াইট শিপ বলে পরিচয় দেন, তাঁরা ততটা সৎ নন।' যশের এই ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নেট পাড়ায় কার্যত তুমুল হইচই পড়ে গিয়েছে। বহু নেট নাগরিকই এই পোস্ট ঘিরে নানান প্রশ্ন তুলেছেন।

পরিবারের সঙ্গে কি বিরোধ রয়েছে যশের?
যশের এই পোস্টের লেখা মূলত ইঙ্গিত দিচ্ছে যে, তিনি নিজেকে তাঁর পরিবারের মধ্যে নেতিবাচক অর্থে সবচেয়ে 'আলাদা রকম' কিছু বলে দাবি করেছেন। সেই সূত্র ধরে বহু নেট নাগরিকের প্রশ্ন তাহলে কি বাবা-মায়ের সঙ্গে যশের সম্পর্ক আর আগের মতো নেই? বহু জনেরই প্রশ্ন, যে পরিবারের সঙ্গে কি নুসরত সম্পর্কীয় কোনও ইস্যুতে সংঘাতের মধ্যে রয়েছেন যশ?

ইনস্টা স্টোরি কী বলছে?
এদিকে, নিজের ইনস্টাগ্রাম পোস্টের খানিক আগে যশ দাশগুপ্ত তাঁর স্টোরিজ সেকশনে একটি পোস্ট দেন। সেখানে লেখা রয়েছে, 'পরিবার বলতে আমরা বুঝি সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু কখনও কখন সেই নিরাপদ জায়গায়ই আঘাত দেয়'। ফলে জল্পনা তুঙ্গে উঠেছে নেটমহলে।

পোস্টে আর কোনও ইঙ্গিত রয়েছে?
এদিকে, নিজের পোস্টে 'হোয়াইট শিপ' হিসাবে কোনও ব্যক্তিকে আদৌ কি যশ টার্গেট করে কোনও মন্তব্য করতে চাইছেন? এই প্রশ্নও ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, নুসরত জাহান এই মুহূর্তে যশের ঘনিষ্ঠ বান্ধবী বলে গুঞ্জন। নুসরতের সঙ্গে বহু জায়গায় দেখা গিয়েছে বলেও খবর। অন্যদিকে, নুসরতের সঙ্গে নিখিল জৈনের বিবাহ সম্পর্কীত জটিলতার দিকও বেড়ে উঠছে। প্রসঙ্গত, নিখিল জৈন দেশের এক নামী পোশাক চেইনর কর্ণধারের পুত্র। নিখিলের পারিবারিক ব্যবসার খ্যাতি যেমন রয়েছে তেমনই শহরের সম্ভ্রান্ত পরিবার হিসাবেও তাঁর পরিবারের পরিচিতি রয়েছে। সেই জায়গা থেকে 'হোয়াইট শিপ' ও 'ব্ল্যাক শিপ' ইস্যুটি নিয়ে যশের পোস্ট ঘিরে বগু জল্পনা তুঙ্গে।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications