সুজয়দা-পুচকি বনাম সৌরভ-মিমি-শুভশ্রী! দুর্গাপুজোর বাজারে জমজমাট টক্কর

একদিকে, বাঙালির প্রাণপুরুষ সৌরভ গঙ্গাপাধ্যায়। আর অন্যদিকে লেটেস্ট 'বং ক্রাশ' সুজয়দা-পুচকি। দুর্গাপুজোর বাজার আপাতত মাত হয়ে রয়েছে দুটি বিজ্ঞাপন ঘিরে। ক্রমেই জমে উঠছে দু'টি ভিডিওর ইন্টারনেট লড়াই।

পুজোর প্রেম নিয়ে তৈরি হয়েছে সুজয়দা-পুচকির গল্প। এক পোশাক প্রস্তুতকারক সংস্থার এই বিজ্ঞাপনে, নায়ক ও নায়িকার চরিত্র সোশ্যাল মিডিয়ায় রাতারাতি চরম সেনসেশন হয়ে ওঠে। মূলত কিশোর প্রেমকে ঘিরেই চলেছে এই বিজ্ঞাপনী ভিডিওর গল্প। অন্যদিকে, সাবেকিয়ানায় ঠাসা মাল্টিস্টারার বিজ্ঞাপন উপহার দিয়েছে এক আরও এক বিপণন সংস্থা। যেখানে একাই মাত করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যথাযথ সঙ্গত দিয়েছেন অভিনেত্রী নুসরত, মিমি, শুভশ্রীরা। ভিডিওর সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, সৌরভদের মাল্টিস্টারকাস্টের বিজ্ঞাপনী ভিডিওতে নাচের ছন্দে সৌরভকে পাওয়া যেমন একটি বড় দিক, তেমনই মিমি-শুভশ্রীকে একসঙ্গে দেখতে পায়াও বাঙালি দর্শকের কাছে বড় পাওনা। তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ক্রমেই পারদ চড়ছে সুজয়দা-পুচকির। এই দুই চরিত্রে দেখা গিয়েছে জুবিন ভিকি ও আরাধণা চট্টোপাদ্যায়কে। বিভিন্ন মিম ও ভিডিও শেয়ারে আপাতত দুর্গাপুজোর বাজার মাত করে চলেছে লেটেস্ট বংক্রাশ আরাধণা ও জুবিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+